শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হায়াতের ঠিক নাই, এই আছি এই নাই: শামীম ওসমান

news-image

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে. এম শামীম ওসমান বলেছেন, ‘হায়াতের ঠিক নাই, এই আছি এই নাই, তাই নারায়ণগঞ্জকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজ মুক্ত করে কিছু ভালো কাজ করে যেতে চাই’।

ঈদে ঘরমুখী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলীয় নেতাকর্মীদের যানজট নিরসনে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘রাজনীতিবীদদের জন্য মানুষের সেবা করা গুরুত্বপূর্ণ। শতভাগ ভালো কাজ কেউ করতে পারবে না। কাজ করতে গেলে ভুল হবে’।

বুধবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল চৌধুরীবাড়ি এলাকায় থানা আওয়ামী লীগ আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশীদ, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক শারমিন শাকিল মেঘলা, বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি শিমরাইল শাখার সভাপতি দেলোয়ার হোসেন ও ট্যাংকলরী শ্রমিক নেতা আশরাফ উদ্দিনসহ প্রমুখ।