,

সেই মাসুদের ঈদকে রাঙিয়ে দিল প্রশাসন

news-image

ডেস্ক রিপোর্ট: রাজহাঁস বেঁচে ঈদের জামা প্যান্ট কিনতে চেয়েছিল মাসুদ। কারণ স্কুলের পোশাক ছাড়া তার আর কোনো পোশাক ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এ খবর ভাইরাল হয়ে যায়। সেটি নজরে আসার পর মাসুদের ঈদকে রাঙিয়ে দিয়েছে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা প্রশাসন। মাসুদের হাতে তুলে দেয়া হয়েছে নতুন জামা প্যান্ট, এক জোড়া চামড়ার জুতা, সেন্টু গেঞ্জি। তার মাকেও একটি শাড়ি উপহার দেয়া হয়েছে। সঙ্গে দেড় হাজার টাকা।

উপহার পেয়ে মাসুদের মা বলেন, ঈদ উপহার পেয়ে আমার ছেলের আনন্দ দেখে আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমিও আনন্দিত হয়েছি।

নেত্রকোনার কলমাকান্দায় বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে সহকারী কমিশনার (ভূমি) রুয়েল সি সাংমা উপ-সহকারী ভূমি কর্মকর্তার মাধ্যমে মাসুদ ও তার পরিবারকে উপজেলা ভূমি অফিস কার্যালয়ে নিয়ে আসেন। উপহার তুলে দেয়ার পর মাসুদের সঙ্গে কিছুটা আনন্দঘন সময় কাটান উপজেলা নির্বাহী অফিসার।
কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের সন্ধ্যাহালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র মাসুদ। তার বাবার নাম আলফত আলী।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর