,

পুলিশের সক্ষমতা বাড়াতে হেলিকপ্টার দেওয়ার সুপারিশ

news-image

নিউজ ডেস্ক।।  জাতীয় টেলি যোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রকে (এনটিএমসি) স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। পাশাপাশি এজন্য প্রয়োজনীয় আইন প্রণয়নের জন্য উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়। এছাড়া পুলিশ বাহিনীর সক্ষমতা বাড়াতে হেলিকপ্টারসহ প্রয়োজনীয় যানবাহন জরুরি ভিত্তিতে সরবরাহ করার পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া হয়।

সংসদ ভবনে বুধবার অনুষ্ঠিত সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফ। কমিটির সদস্য মো. মুজিবুল হক, মো ফখরুল ইমাম ও ফজিলাতুন নেসা এমপি বৈঠকে অংশ নেন।

সংসদের গণসংযোগ বিভাগ জানায়, কমিটি সংসদের তারকা চিহ্নিত প্রশ্নোত্তরের সময় প্রধানমন্ত্রী বা মন্ত্রীরা সম্পূরক প্রশ্নে যেসব জবাব (প্রতিশ্রুতি) দেন সেগুলোকে প্রতিশ্রুতি হিসেবে গণ্য করার বা রেকর্ড রাখার সুপারিশ করে।

বৈঠকে জানানো হয়, জাতীয় টেলি যোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র বা এনটিএমসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আওতাধীন একটি অধিদফতর। কিন্তু জন নিরাপত্তার স্বার্থে এই প্রতিষ্ঠানটিকে আরো শক্তিশালী করা প্রয়োজন। এসময় কমিটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার সুপারিশ করে। এছাড়া জননিরাপত্তার স্বার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চলমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়। উৎস: বিডি-প্রতিদিন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর