,

ঈদে বৃষ্টি হতে পারে

news-image

ডেস্ক রিপোর্ট : আর সপ্তাহ খানেক পর ঈদুল ফিতর। ঈদকে সামনে রেখে পড়েছে নয় দিনের লম্বা ছুটির ফাঁদ। ঈদের আগ মুহূর্তে গরমে হাসফাঁস করছে দেশবাসী। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী দুই-তিন দিনের মধ্যেই মৌসুমের তৃতীয় এ তাপপ্রবাহের অবসান ঘটবে। এরপর দেখা মিলবে বৃষ্টির। আগামী সপ্তাহে ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টির দাপট থাকবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ বা ৬ জুন ঈদুল ফিতর উদযাপিত হবে বাংলাদেশে। সে হিসাবে ঈদের সময় বৃষ্টি হবে বলেই ধারণা করা হচ্ছে।

আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, মৌসুমি বায়ু আমাদের দেশে জুনের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে চলে। অনেক সময় মৌসুমি বায়ু আসার আগে বর্ষার মেঘ দেশের ভেতর আশা শুরু হয়। এখন আবহাওয়া তেমনই রয়েছে। ২৭ থেকে ৩০ মে পর্যন্ত বিচ্ছিন্নভাবে বৃষ্টি হবে। তবে ৩১ মে থেকে ঈদের আগে বৃষ্টির ঘনঘটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

বুধবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন খুলনা ও যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল; রাজধানীতে ছিল ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ আফতাব উদ্দিন বলেন, রোববার থেকে এই তাপপ্রবাহ শুরু হয়েছে। শুক্রবার নাগাদ তা অব্যাহত থাকবে। এরপর দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তাতে তাপপ্রবাহ কমে আসবে। তবে এ দফায় তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি হবে না। আগামী সপ্তাহে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানান তিনি।

ঈদের সময়ে বৃষ্টি থাকতে পারে জানিয়ে এ আবহাওয়াবিদ বলেন, প্রাক বর্ষায় বৃষ্টি কম হলে তাপমাত্রা বেড়ে যায়। জুনের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু নিয়ে বর্ষার আগমন ঘটবে। সেক্ষেত্রে তাপপ্রবাহ কেটে যাওয়ার পর এবার ঈদের সময় রাজধানীসহ অনেক এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর