শনিবার ‘শান্তি সমাবেশ’ করবে জাতীয় পার্টি

images_205162ডেস্ক রির্পোট:চলমান রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে শনিবার রাজধানীতে শান্তি সমাবেশ করবে জাতীয় পার্টি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জাতীয় পার্টি চেয়ারম্যান এইচএম এরশাদ।

বৃহস্পতিবার দলটির এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে চলমান সহিংস রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন। এই সহিংসতার প্রতিবাদে শনিবার জাতীয় পার্টির উদ্যোগে রাজধানীতে ‘শা‌ন্তি সমাবেশ’ অনুষ্ঠিত হবে। শনিবার বিকেল তিনটায় কাকরাইল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এরশাদ বলেন, দেশে চলমান সহিংস ও সংঘাতের রাজনীতির কারণে গোটা জাতি আজ আতঙ্কিত ও উৎকণ্ঠিত। একটি স্বাধীন সার্বভৌম দেশে রাজনীতির নামে এ ধরনের বর্বরতা ও নৃশংসতা চলতে পারে না। হিংসার রাজনীতির আগুনে আজ দেশের অর্থনীতি জ্বলছে, মানুষ পুড়ে মারা যাচ্ছে-এমনকি অবোধ শিশুরা পর্যন্ত রেহাই পাচ্ছে না।
তিনি বলেন, অবিলম্বে এই অসহনীয় পরিস্থিতির অবসান ঘটিয়ে দেশে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে হবে। এ জন্য দেশবাসীকে সচেতন করার উদ্দেশ্যে শনিবার রাজধানীতে শান্তি সমাবেশের ডাক দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা

কে এই সুইডেন আসলাম, যেভাবে অপরাধজগতে উত্থান