,

ভাইরাল হওয়া সেই মাসুদকে ঈদ উপহার দিয়েছে উপজেলা প্রশাসন

news-image

জেলা প্রতিনিধিঃ সংবাদ প্রকাশের পর ভাইরাল হওয়া শিশু মাসুদের ঈদের আনন্দ ভাগাভাগিতে এগিয়ে এসেছে কলমাকান্দা উপজেলা প্রশাসন।বুধবার বিকেলে জেলা প্রশাসক মঈনুল ইসলামের নির্দেশে উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার ভূমি রুয়েল সি সাংমা উপ-সহকারী ভূমি কর্মকর্তার মাধ্যমে মাসুদ ও তার পরিবারকে উপজেলা ভূমি অফিস কার্যালয়ে নিয়ে এসে মাসুদকে এক সেট জামা-প্যান্ট, এক জোড়া জুতা, গেঞ্জি এবং মাকে একটি শাড়ি, নগদ দেড় হাজার টাকা প্রদান করেন।

মাসুদের সঙ্গে কিছুটা আনন্দঘন সময় কাটান উপজেলা নির্বাহী অফিসার। তিনি ভাইরাল হওয়া নিউজটি করার জন্য সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করেন।উল্লেখ্য, কলমাকান্দা উপজেলার সন্ধ্যাহালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিশু মাসুদের ঈদের পোশাকের জন্য পাঁচশ টাকায় রাজহাঁস বিক্রির খবরটি ভাইরাল হয়।

সংবাদটি প্রকাশের পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন তাকে উপহার-সামগ্রী দেয়ার জন্য যোগাযোগ করছেন।নেত্রকোণা জেলা প্রশাসক মঈনুল ইসলাম বলেন, সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হওয়ার পরই আমরা তাকে ও তার পরিবারের সদস্যদের ঈদ-সামগ্রী দেয়ার ব্যবস্থা করি।মাসুদ সন্ধ্যাহালা গ্রামের দরিদ্র কৃষক আলফত আলীর ছেলে ও মঙ্গল আলীর নাতি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর