,

হাইকোর্টে জামিন চেয়েছেন ওসি মোয়াজ্জেম

news-image

ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের ঘটনায় আলোচনায় আসা ওসি মোয়াজ্জেম হোসেন আগাম জামিন নিতে হাইকোর্টে আবেদন করেছেন।ওসির পক্ষে অ্যাডভোকেট সালমা সুলতানা হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করেন বলে আদালত সূত্রে জানা গেছে।

গত সোমবার (২৭ মে) গ্রেফতারি পরোয়ানা জারির পর নিখোঁজ রয়েছেন ওসি মোয়াজ্জেম। দুদিন আগেও তাকে রংপুরে দেখা গিয়েছিল বলে একটি সূত্র জানালেও এখন কোথায় আছেন সে বিষয়ে কেউ কিছু বলতে পারছেন না।গত ১০ এপ্রিল সোনাগাজী থেকে তাকে প্রত্যাহার করা হয়। এরপর গত ৮ মে সাময়িকভাবে বরখাস্ত করার পর রংপুর রেঞ্জে সংযুক্ত করা হলে গত সপ্তাহে তিনি রংপুর রেঞ্জ অফিসে যোগ দেন।

রংপুর রেঞ্জের ডিআইজি অফিসের স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম বলেন, সংযুক্তির আদেশ দেয়ার পর কয়েক দিন আগে মোয়াজ্জেম হোসেন রংপুর রেঞ্জে যোগদান করেছেন। ঢাকায় পুলিশ সদর দফতরে তলব করায় তিনি ঢাকায় গেছেন বলে শুনেছি। এখন কোথায় আছেন সেটা জানি না।

সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।প্রসঙ্গত, যৌন হয়রানির অভিযোগ বিষয়ে মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দি রেকর্ড করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন ফেনীর সোনাগাজী থানার তৎকালীন ওসি মোয়াজ্জেম হোসেন।

পরে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সায়েদুল হক সুমন বাদী হয়ে ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।সোমবার ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানালে শুনানি শেষে বিচারক গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর