মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘এভাবে যেন কারও স্বজনের বুক খালি না হয়’

news-image

নিউজ ডেস্ক।। ‘দ্রুত সময়ের মধ্যে এ মামলার তদন্ত শেষ করেছে পিবিআই। তাই তারা ধন্যবাদ পাওয়ার দাবি রাখে। এ ছাড়া শুরু থেকেই সমগ্র দেশবাসী আমাদের সঙ্গে ছিল। শোকের সময় পাশে এসে দাঁড়িয়েছে তারা। প্রধানমন্ত্রী পাশে ছিলেন। খোঁজ-খবর নিয়েছেন। তার আন্তরিকতার কারণেই সত্য প্রকাশ হয়েছে। কেউ ছাড়া পায়নি।’ মঙ্গলবার সমকালের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নুসরাতের ভাই ও মামলার বাদী মাহমুদুল হাসান নোমান।

নোমান বলেন, ‘আর যেন কারও স্বজনের বুক এভাবে খালি না হয়। ফুলের মতো বোনকে ওরা পুড়িয়ে মেরেছে। ওরা যা করেছে, এটা কল্পনাও করা যায় না। পরিকল্পিত হত্যার পর আবার আত্মহত্যার নাটকও সাজানো হয়। ওদের বুক এতটুকু কাঁপেনি। এমন নিষ্ঠুরতা দেখিয়েছে যারা, তাদের যেন ফাঁসি হয়। এ লক্ষ্যে যেন দ্রুত বিচার শেষ হয়, এটা চাই আমি।’

মামলার বাদী আরও বলেন, ঘটনার পর প্রধানমন্ত্রী আমাদের পরিবারকে ডেকে নিয়েছেন। সাহস-শক্তি জুগিয়েছেন। অপরাধীদের বিচারের আওতায় আনার কথা বলেছেন। তার শক্ত ভূমিকার কারণেই দ্রুত মামলার তদন্ত শেষ হয়েছে।

নোমান আরও বলেন, ‘নুসরাত ছিল প্রতিবাদী মেয়ে। অধ্যক্ষের বিচার দাবিতে পরিবারের সদস্যদের নিয়ে প্রশাসনের বিভিন্ন মহলে ঘুরেছি। কেউ বিচার করেনি। অনেকে ভুল বুঝেছে। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যরাও যথাযথ ভূমিকা পালন করেনি। কেউ আবার অধ্যক্ষের অন্যায় মেনে নিতে পরামর্শ দিয়েছে। অন্যায়ের কাছে হার মানেনি নুসরাত।’

নোমান আরও জানান, প্রশাসনের আস্কারা পেয়েই সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ ও তার সাঙ্গোপাঙ্গরা এলাকায় দাপট নিয়ে চলতেন। একাধিকবার তার বিরুদ্ধে ছাত্রী নিপীড়নের গুরুতর অভিযোগ উঠলেও কোনো সুরাহা হয়নি সেগুলোর। সাহস ও প্রতিবাদ নিয়ে রাফি রুখে দাঁড়ানোয় বেরিয়ে এসেছে সোনাগাজী ফাজিল মাদ্রাসা ঘিরে নানা অপকর্মের কাহিনী। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থেকেও শেষ মুহূর্ত পর্যন্ত রাফি বলে গেল- আমার যাই হোক, তবু যেন দোষীরা কোনোভাবেই ছাড় না পায়। আমি এ অন্যায়ের প্রতিবাদ করব শেষ নিঃশ্বাস পর্যন্ত। সারাদেশের কাছে বলব। প্রধানমন্ত্রীর কাছে বলব। সারা পৃথিবীর কাছে বলব। রাফির এমন বক্তব্যের পরও স্থানীয় প্রশাসন তার পরিবারকেই সন্দেহের চোখে দেখে। তবে শেষ পর্যন্ত সত্য প্রতিষ্ঠিত হয়েছে। উৎস: সমকাল।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক