মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি বছর নয়, ২০২১ সালের ১৬ ডিসেম্বর চালু হবে মেট্রোরেল!

news-image

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছর ২০২১ সালের ১৬ ডিসেম্বর মেট্রোরেল চালু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (২৯ মে) সকালে রাজধানীর আগারগাঁওয়ে মেট্রোরেল নির্মাণের অগ্রগতি বিষয়ক সভা শেষ এ কথা জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, এ বছরের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পূর্ত কাজ শেষ হবে। অন্যদিকে, মেট্রোরেলের মতিঝিল পর্যন্ত পূর্ত কাজ শেষ করতে ২০২০ সাল পর্যন্ত সময় লাগবে। এর বাইরেও আরও কিছু কাজ আছে।

ওবায়দুল কাদের বলেন, ২০২১ সা‌লের ১৬ ডি‌সেম্বর ‌বিজয় দিব‌সে সম্পূর্ণ রু‌টের ট্রায়াল রান শে‌ষে আনুষ্ঠা‌নিকভা‌বে যাত্রা শুরু কর‌বে দে‌শের প্রথম মে‌ট্রো‌রেল। তিনি বলেন, ‘ঢাকা মহানগরীর যানজট নিরসন ও গণপরিবহনের সক্ষমতা বাড়াতে ২০৩০ সালের মধ্যে ৬টি মেট্রো রুটের সমন্বয়ে একটি শক্তিশালী মেট্রোরেল নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের।’

এতদিন পর্যন্ত অবশ্য চলতি বছরের ডিসেম্বরে মেট্রোরেলের একাংশ চালুর কথা বলা হচ্ছিল সড়ক পরিবহন মন্ত্রণালয় থেকে। তবে মন্ত্রীর ঘোষণায় রাজধানীবাসীর কাঙ্ক্ষিত এই প্রকল্পের উদ্বোধনের সময়টি পিছিয়ে গেল।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক