,

৮ বছরের শিশু ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, মাদ্রাসার প্রধান শিক্ষক গ্রেপ্তার

news-image

নিউজ ডেস্ক।। সাভারে ৮ বছরের মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক ইসরাত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বুধবার সকালে মামলা দায়ের করে গ্রেফতার শিক্ষককে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনার প্রধান আসামি শিক্ষক সাইফুল ইসলাম পলাতক রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজফুলবাড়িয়া এলাকার মদিনাতুল দারুল উলুম মাদ্রাসা থেকে ওই প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় পুলিশ জানায়, শনিবার (২৫ মে) মাদ্রাসা ছুটির পর সব শিক্ষার্থী বাসায় চলে গেলেও অভিযুক্ত দুই শিক্ষক ভুক্তোভোগীকে আটকে রাখে। পরে ইসরাত হোসেনের সহায়তায় শিক্ষক সাইফুল ইসলাম ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে ওই ছাত্রী মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারকে জানালে বিকেলে এ ঘটনায় ভুক্তভোগীর পিতা থানায় লিখিতভাবে অভিযোগ করেন। এরপর সন্ধ্যায় মাদ্রাসা থেকে ওই প্রধান শিক্ষককে আটক করা হয়।

এ বিষয়ে ট্যানারি ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম নবী বলেন, ‘অভিযুক্ত শিক্ষকদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর শিক্ষককে গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে। ধর্ষণ চেষ্টার অভিযোগে সাভার মডেল থানায় একটি মামলা করা হয়েছে।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর