,

‘৩০ টাকার ইফতারে খালেদা জিয়া কষ্ট পেলে অতিরিক্ত ব্যবস্থা করবো’

news-image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইফতার একটি ধর্মীয় বিষয়। ইফতারে বেশিরভাগ মানুষ খুব বেশি টাকার খাবারসামগ্রী ব্যবহার করে না। এটা নিয়েও পলিটিক্স হবে, তা প্রত্যাশা করা যায় না। জেল কোড অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। জেলে থাকলে জেল কোড তো মেনে নিতেই হবে। খালেদা জিয়ার জন্য বরাদ্দ ৩০ টাকার ইফতারে যদি মনে করেন এতে খালেদা জিয়া কষ্ট পাচ্ছেন, আমরা অতিরিক্ত ব্যবস্থা করবো। বুধবার (২৯ মে) বেলা ১২টায় মেট্রোরেল নির্মাণ প্রকল্পের আগারগাঁও সাইট অফিস পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, আমি বলি, তারপরও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, এই ৩০ টাকার ইফতারে যদি খালেদা জিয়া অসন্তুষ্ট হন, বা এটা তার চাহিদার তুলনায় একেবারেই কম হয়, তাহলে আমরা কর্তৃপক্ষকে বলতে পারি, তারা যেন অতিরিক্ত ব্যবস্থা করেন। অহেতুক এটা নিয়ে রাজনীতি করবেন না।

ওবায়দুল কাদের বলেন, সুবিধা-অসুবিধা হবে। কর্তৃপক্ষ জেল কোড অনুযায়ী ইফতার দেবে। ইফতার তো আর নতুন আসেনি। জেল যখন শুরু হয়েছে তখন থেকেই জেলে ইফতার শুরু হয়েছে। কাজেই আমার মনে হয়, এটা কোনও বিষয়ই না যে, এটা নিয়ে বিতর্ক উঠতে পারে।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, আপনি ইফতার করেন কত টাকার? অনেকেই পানি খেয়ে ইফতার করেন। এতে মনে করেন যদি বেগম জিয়া কষ্ট পাচ্ছেন, আমরা অতিরিক্ত ব্যবস্থা করবো।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর