রানা প্লাজার প্রকৌশলীর জামিন বহাল
আদালত প্রতিবেদক :রানা প্লাজা ধসের এক মামলায় সাভারের সাবেক উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান রাসেলের জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। বৃহস্পতিবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপরে আপিল আবেদন খারিজ করে দেয়।
রাসেলের আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা জানিয়েছেন, রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ হওয়ায় রাকিবুল হাসানের জামিন বহাল রয়েছে। এর ফলে তার কারামুক্তিতে আর কোনো বাধা রইল না।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে এক হাজারেরও বেশি মানুষ নিহ হন। এ ঘটনার পরদিন সাভার মডেল থানায় রাজউকের পক্ষ থেকে একটি ইমারত আইনে একটি মামলা করা হয়। ঐ মামলায় একই বছরের ২৯ মে রাসেলকে গ্রেফতার করে পুলিশ। গত বছরের ১৫ জুলাই তার জামিন মঞ্জুর করে হাইকোর্ট। ১৭ জুলাই রাষ্ট্রপরে আবেদনে চেম্বার বিচারপতি ঐ জামিন স্থগিত করে দেয়। রাষ্ট্রপক্ষ নিয়মিত আপিলের আবেদন করলে শুনানির পর আজ ঐ আবেদন খারিজ করে দিল আপিল বিভাগ।
অভিযোগ প্রমাণিত হলে এ মামলার আসামিদের সর্বোচ্চ দুই বছর সাজা হতে পারে।











