বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় আজ শেষ হচ্ছে ডিজিটাল উদ্ভাবনী মেলা

Digital-Fairডেস্ক রির্পোট:ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে আজিমপুর গালর্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের আওতায় এ মেলা শুরু হয়। এর আগে গত মঙ্গলবার ঢাকা জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া এর উদ্বোধন করেন।

মেলায় সরকারি-বেসরকারি ৩০টি প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে। মেলায় সেমিনার ও বির্তক প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মেলায় ইন্টারনেট পার্টনার বাংলালায়নের সহযোগিতায় ছিল ফ্রি ওয়াইফাই জোন। সবার জন্য উন্মুক্ত মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে।

উদ্বোধনের দিন জেলা প্রশাসক স্টল ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন। উদ্বোধনী পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ নাজমুল আবেদীন ও সহকারি কমিশনার (আইসিটি) তানবীর মোহাম্মদ আজিম উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা