বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশি বাধার মুখে ফিরে গেলেন দিনমজুর-শ্রমিকেরা

Gulshanডেস্ক রির্পোট:হরতাল ও অবরোধ প্রত্যাহারের দাবিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘেরাওয়ের চেষ্টায় পুলিশি বাধার মুখে ফিরে যায় দিনমজুর-শ্রমিকেরা।

বৃহস্পতিবার ১৫ জানুয়ারি বেলা ১১টার দিকে দিনমজুর-শ্রমজীবী জনতা ব্যানারে একটি সংগঠন ১৫-২০ মিনিট অবস্থানের পর পুলিশের বাধার মুখে গুলশান-২ নম্বর গোল চত্বর থেকে ফিরে গেছেন।

বেলা সোয়া ১১টার দিকে মিছিলটি গুলশান-২ নম্বর গোলচত্বরে পৌঁছলে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় তারা সড়কে বসে পড়েন ও বিভিন্ন শ্লোগান দেন।

এর মধ্যে রয়েছে- শ্রমিকের পেটে লাথি মেরোনা, দিনমজুরকে মোরোনা, বাঁচতে দাও, মৃত্যুর ‍নাম গণতন্ত্র নয়, পেট্রোল বোমার গণতন্ত্র চাই না; ভাত দে, কাপড় দে, অবরোধ তুলে নে ইত্যাদি। এ সময় তাদের হাতে কোদাল-খুন্তি-কাঁচি দেখা যায়। গুলশান-২ নম্বর মাঠ থেকে শুরু হওয়া মিছিলটিতে সহস্রাধিক শ্রমিক ছিলেন বলে জানা যায়।

দিনমজুররা জানান, পেটের দায়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমরা হরতাল-অবরোধ চাই না। ১১ দিন ধরে কোনো কাজ পাচ্ছি না। আমরা কিভাবে চলবো। আমাদের পেটে লাথি মেরে কার লাভ? আমরা খেটে খাওয়া মানুষ। কাজ চাই, খাবার চাই।

অন্যদিকে মিছিলে অংশ নেয়া এরশাদ আলী জানান, স্থানীয় আওয়ামী লীগের এক নেতা তাকে মিছিলে পাঠিয়েছে। প্রথমে অসুস্থতার অজুহাতে তিনি মিছিলে আসতে চাননি। তখন ওই আওয়ামী লীগ নেতা জিজ্ঞেস করেন, ‘তোর হাজিরা কত?’। দৈনিক ৪০০টাকা হাজিরা জানালে তিনি পরিশোধ করতে রাজি হয়ে যান।

এরশাদ আলী বলেন, ‘আমি কোনো দল করি না। ৪০০ টাকা হাজিরা পাইছি। তাই মিছিলে আইছি।’ মিছিলে অংশ নেয়া আরেক শ্রমিক শান্তি বেগম দাবি করেন, মিছিলে অংশ নেয়া সব মহিলারা আওয়ামী লীগ করেন। হরতাল-অবরোধে কাজ না পাওয়ায় তারা খালেদার কার্যালয় ঘেরাও করতে এসেছেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা