বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে আগামীকাল

Istema_0ডেস্ক রির্পোট:টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে। আর রোববার আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শেষ হবে।

ইতোমধ্যেই ইজতেমার মুসল্লিরা অবরোধ ও হরতাল উপেক্ষা করে ইজতেমা ময়দানে যোগ দিতে তুরাগ তীরে আসতে শুরু করেছেন মুসল্লিরা।

দ্বিতীয় পর্বের ইজতেমায় আসবেন দেশের ৩৩টি জেলার মুসল্লিরা। ইতোমধ্যেই লক্ষাধিক মুসল্লি ইজতেমা ময়দানে হাজির হয়েছেন। সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাদের তৎপরতা দেখা গেছে ইজতেমা ঘিরে।

গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, ‘বিভিন্ন বিষয়ে সেবাদাতা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা সদা তৎপর রয়েছেন। পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, ডেসকো, ওয়াসা, স্যানিটেশন বিভাগ, রেলওয়ে ও স্বাস্থ্যসহ প্রভৃতি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ইজতেমা সফল করার জন্য।