,

শিকলবন্দি জামাই : বউ, শাশুড়ি ও মামা শ্বশুর আটক

news-image

জীবননগরে শ্বশুর বাড়িতে জামাইকে শিকল দিয়ে আটকে রাখার অভিযোগে জীবননগর থানা পুলিশ তিনজনকে সোমবার রাতে আটক করেছেন। আটকৃতরা হলেন, সোহরাবের স্ত্রী নিলা, শাশুড়ি মেহেরযান এবং মামা শ্বশুর মসলেম উদ্দিন। এ সময় শিকলবন্দি সোহরাবকে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া জানান, সোমবার রাত ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সোহরাব হোসেনকে শিকল দিয়ে বেঁধে রাখা অবস্থায় দেখতে পায়। এ সময় তাকে উদ্ধার করা হয় এবং সোহরাবের স্ত্রী নিলা, শাশুড়ি মেহেরযান এবং মামা শ্বশুর মসলেম উদ্দিনকে আটক করা হয়।

উল্লেখ্য, চুয়াডাঙ্গার জীবননগরে মেয়েকে শারীরিকভাবে নির্যাতন করার অভিযোগে জামাইকে শিকল দিয়ে বন্দি করে রাখে শ্বশুর বাড়ির লোকজন। উপজেলার হেলিপ্যাডসংলগ্ন পাড়ায় এ ঘটনা ঘটে। শিকলবন্দি জামাই ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের আব্দুল হামিদের ছেলে সোহরাব হোসেন (৩০)।

গতকাল সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সোহরাবের শিকলবন্দি ছবিটি প্রকাশের পরই তা ভাইরাল হয়। এবং এলাকায় খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে ওই বাড়িতে উৎসুক জনতা ভিড় করে।

শিকলবন্দি সোহরাব বলেন, ৮-১০ দিন আগে মোবাইলে টাকা রিচার্জ করাকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে আমি আমার স্ত্রী নিলার হাতে আঘাত করি। তারপর সে আমার ওপর রাগ করে বাবার বাড়ি জীবননগরে চলে আসে। আমি রবিবার সন্ধ্যায় আমার স্ত্রী ও সন্তানকে ঈদের জামা কাপড় দিতে এলে আমার মামা শ্বশুর আমাকে লোহার শিকল দিয়ে গাছের সঙ্গে তালাবদ্ধ করে রাখে এবং মারপিট করে।

মামা শ্বশুর মসলেম উদ্দিন জানান, আমার ভাগ্নিকে মারপিট করার কারণে ভাগ্নি জামাই সোহরাব হোসেনকে শিকল দিয়ে তালা বদ্ধ করে রেখেছি। সে পালিয়ে যাবার পর তার বাবা-মা আমাদের নামে যেন মিথ্যা গুম মামলা দিতে না পারে এ জন্য তাকে আটকে রেখেছি। তার বাবা-মা আসলে আমরা তাকে তাদের হাতে তুলে দেব।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর