,

বুধবার রাজধানীর যে সব এলাকায় গ্যাস থাকবে না

news-image

নিউজ ডেস্ক।। পাইপলাইন প্রতিস্থাপনের জন্য আগামীকাল বুধবার ভোর ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৯ ঘণ্টা জয়দেবপুর চৌরাস্তা থেকে বনানী রেলক্রসিং পর্যন্ত সব শিল্প কারখানা ও সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একইসঙ্গে এর প্রভাবে উত্তরা, জোয়ার সাহারা ও বারিধারা ডিওএইচএস-এর আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা কম গ্যাস পাবেন। তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এ বিষয়ে তিতাসের পরিচালক (অপারেশন) কামরুজ্জামান জানান, পাইপলাইন প্রতিস্থাপনের কাজটি সোমবার (২৭ মে) করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা করা যায়নি। তাই আগামীকাল বুধবার এ কাজ করা হবে। গ্যাসের লাইনে পাইপ প্রতিস্থাপনের কাজ সময় সাপেক্ষ। লাইনে গ্যাস সরবরাহ বন্ধ করে কাজ করতে হয়। তাই বুধবার ওই এলাকার গ্যাস সরবরাহ বন্ধ করা হবে। তবে কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা সরবরাহ স্বাভাবিক করতে চেষ্টা করবো।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের কাছে আন্ডারপাস নির্মাণ প্রকল্পের অ্যালাইনমেন্টের মধ্যে বিদ্যমান গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন করা হবে। এ কাজের জন্য জয়দেবপুর চৌরাস্তা থেকে বনানী রেলক্রসিং পর্যন্ত ১৬ ইঞ্চি ব্যাসের পাইপলাইনের সঙ্গে সংযুক্ত সব শিল্প ও সিএনজি গ্রাহকের গ্যাস সরবরাহ ২৯ মে সকাল ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বন্ধ থাকবে।

এ ছাড়া, ওই সময়ে উত্তরা, জোয়ারসাহারা ও বারিধারা ডিওএইচএস এলাকায় থাকা সব আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহক স্বল্পচাপে গ্যাস পাবেন। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর