মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুমন্ত ভাইকে শাবল মেরে খুন করলো ছোট ভাই

news-image

পিরোজপুরের ইন্দুরকানীতে ছোট ভাইয়ের শাবলের আঘাতে বড় ভাই খুন হয়েছেন। এ ঘটনায় ছোট ভাইকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের সাঈদখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম ফোরকান (৩০)। আর অভিযুক্ত ছোট ভাইয়ের নাম সোলায়মান (২৮)। তারা উপজেলার বালিপাড়া ইউনিয়নের সাঈদখালী গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফোরকান (৩০) তার ছোট ভাই সোলায়মানকে (২৮) একটি চড় মারেন। পরে দুই ভাই তাদের নির্মাণাধীন একটি নতুন কাঠের ঘরের পাটাতনে ঘুমাতে যান। এরপর বড় ভাই ফোরকান ঘুমিয়ে পড়লে ছোট ভাই সোলায়মান একটি শাবল দিয়ে তার মাথায় তিনটি আঘাত করেন। এতে ফোরকানের মাথা ফেটে গুরুতর আহত হন। এ সময় তার চিৎকারে স্বজনরা গিয়ে তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই শাহীন বলেন, ‘আমার ছোট ভাই সোলায়মানের মাথায় সমস্যা আছে। তাকে আমার ভাই ফোরকান ওষুধ খেতে বললে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ফোরকান ছোট ভাইকে একটি চড় দেন। এ ঘটনায় রাতে সে শাবল দিয়ে ঘুমন্ত ফোরকানের ওপর আঘাত করে। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হওয়ার ঘটনায় অভিযুক্ত ছোট ভাইকে আটক করা হয়েছে।

এ ঘটনায় পিরোজপুরের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মোল্লা আজাদ হোসেন জানান, মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এরপর আইনানুগ ব্যবস্থা নিতে ইন্দুরকানী থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক