মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আগেতো কথায় কথায় কোমরে হাত দিতাম, এখন আল্লাহই ভরসা’

news-image

নিউজ ডেস্ক।। নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘১৯ বছর আগে যখন তরুণ রাজনীতিক ছিলাম তখন অন্য কিছুর উপর ভরসা করে চলতাম। কথায় কথায় কোমরে হাত দিতাম। কিন্তু আল্লাহ আমাকে অনেক ধৈর্য্য শক্তি দিয়েছেন। আমি এখন ভরসা করি একমাত্র আল্লাহর উপর। আমাকে সাহায্য করার জন্য আল্লাহই যথেষ্ট। আর কারো সাহায্য আমার দরকার নেই।’

সোমবার (২৭ মে) সন্ধ্যায় সদর উপজেলার ফতুল্লা থানার লামাপাড়া এলাকায় নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে দলীয় ইফতার মাহফিলে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন। এসময় তিনি বলেন, ‘শামীম ওসমান ওই লড়াকু বা যোদ্ধা নয় যে, এক লাখ লোক আমার পেছনে আছে সেই সাহসে আমি লড়াই করব। বরং আমি ওই লড়াকু, ওই যোদ্ধা, এক লাখ লোক মনে করবে আমাদের সামনে শামীম ওসমান আছে। সেই সাহসে তারা লড়াই করবে।’

তিনি বলেন, ‘আমি কাজের লোক। আমার দায়িত্ব হচ্ছে কাজ করা। আমার নির্বাচনী এলাকার পাশাপাশি আমি নারায়ণগঞ্জকে নিয়ে কাজ করছি। আরো অনেক কাজের পরিকল্পনা করে রেখেছি। নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় হবে, মেডিক্যাল কলেজ হবে। লিংক রোডে এর জন্য জায়গাও ঠিক করে রেখেছি। আমি এমন একটা লড়াই করব, যে লড়াই হবে মানুষের সবকিছু পাবার লড়াই। শামীম ওসমান তার এসব উন্নয়নমুখী কাজ সফলভাবে সম্পন্ন করতে সবার কাছে দোয়া চান।’

এদিকে এবার ঈদে নারায়ণগঞ্জে পৌনে দুই লাখ মুসল্লি সমাগমের মাধ্যমে দেশের অন্যতম বৃহৎ ঈদ জামাত আয়োজনের ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য শামীম ওসমান।

তিনি বলেন, ‘শহরের ইসদাইর এলাকার এ কে এম সামছুজ্জোহা স্টেডিয়াম, কেন্দ্রীয় ইদগাহ ও ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের একটি অংশ জুড়ে আগামী ঈদুল ফিতরের এই বৃহৎ জামাতের আয়োজন করা হবে। পৌনে দুই লাখ বর্গফুট এলাকা জুড়ে মদীনা শরীফের আদলে স্টিলের স্ট্রাকচার তৈরি করা হবে। সৌন্দর্যের দিক থেকেও হবে সবার কাছে প্রশংসনীয়।’ শামীম ওসমান জানান, এ ব্যাপারে জেলা প্রশাসককে একটি কমিটি গঠন করতে বলেছেন। ভবিষ্যত প্রজন্ম যাতে এর ধারাবাহিকতা রক্ষা করতে পারে তার দৃষ্টান্ত স্থাপন করতে চান তিনি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক