,

৩০ টাকার আজ ইফতার করাবে বিএনপি

news-image

নিউজ ডেস্ক।। রাজনীতিবিদদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বিএনপি। আজ (মঙ্গলবার) রাজধানীর লেডিস ক্লাবে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এ ইফতারে মাথাপিছু ৩০ টাকা বরাদ্দ করা হয়েছে।

ক্ষমতাসীন আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের কাছে ইতোমধ্যে ইফতার মাহফিলের আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন বিএনপি নেতারা। বিএনপির ইফতারবিষয়ক কমিটি ইতোমধ্যে এ সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এবারই প্রথম দলটির পক্ষ থেকে এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বলা হচ্ছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দি থাকায় তার ইফতারির বরাদ্দ থাকে ৩০ টাকা। সেটাকে অনুসরণ করেই বিএনপি এ সিদ্ধান্ত নিয়েছে। চলতি রমজানে ইতোমধ্যে বিএনপির দুটি ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। প্রথমটি প্রথম রোজায় লেডিস ক্লাবে এতিম ও আলেম-ওলামা মাশায়েখদের সম্মানে অপরটি রাজধানীর অভিজাত হোটেলে ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে। উৎস: জাগোনিউজ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর