মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ কেজি স্বর্ণসহ শাহজালালে যাত্রী আটক

news-image

নিউজ ডেস্ক।। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ১০ কেজি ৩০০ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ। আটক যাত্রীর নাম আব্দুস সালাম। তার বাড়ি গাজীপুর জেলার শ্রীপুরে। সোমবার রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গারপুর থেকে আসা একটি ফ্লাইটে আব্দুস সালাম শাহজালালে অবতরণ করলে তাকে স্বর্ণসহ আটক করে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ দল।

ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জাগো নিউজকে জানান, রাত ১০টা ৪০ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা এসকিউ-৪৪৬ ফ্লাইটে স্বর্ণসহ চোরাচালানকারী অবতরণ করেছে খবরে সতর্ক দৃষ্টি রাখা হয়। বোর্ডিং ব্রিজ থেকে ওই যাত্রীকে অনুসরণ করা হয়। গ্রিন চ্যানেল অতিক্রমের পরে তার কাছে কোনো শুল্ককর আরোপযোগ্য পণ্য আছে কি না জিজ্ঞাসা করা হলে তিনি অস্বীকার করেন।

এরপর আর্চওয়ে মেশিনের মাধ্যমে চেক করা হলে তার পরিহিত প্যান্টের মধ্যে ধাতব পদার্থের সংকেত পাওয়া যায়। পরে প্যান্টের বিভিন্ন অংশে লুকায়িত অবস্থায় সাদা স্কচটেপে মোড়ানো দুটি প্যাকেট উদ্ধার করা হয়। বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে প্যাকেট দুটি থেকে ১০৩টি স্বর্ণবার পাওয়া যায়, যার প্রতিটি বারের ওজন ১০০ গ্রাম।

আটক যাত্রী লিখিতভাবে জানিয়েছেন যে, এই স্বর্ণের প্রকৃত মালিক এইচ এম নুরুজ্জামান ওরফে জিকো নামক এক ব্যক্তি, যার বাড়ি ঢাকার খিলক্ষেতে। যাত্রীর মোবাইলে জিকোর ছবি এবং পাসপোর্টের ছবিও পাওয়া যায়। তিনি আরও জানান, বিমানবন্দরে কর্মরত কোনো এক সংস্থার এক কর্মকর্তা এসব স্বর্ণ গ্রহণ করবেন এবং তিনিই জিকোর কাছে স্বর্ণ হস্তান্তর করবেন।

উল্লেখ্য, এই যাত্রী শুধু মে মাসেই পাঁচবার সিঙ্গাপুরে যাতায়ত করেছেন এবং আগেও বিমানবন্দরে কর্মরত ওই কর্মকর্তার মাধ্যমে স্বর্ণ হস্তান্তর করেছেন। তবে যাত্রী বিমানবন্দরে কর্মরত ওই কর্মকর্তার ব্যাপারে বিশদ কোনো তথ্য দিতে পারেননি। জব্দ স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ কোটি ১৫ লাখ টাকা। দি কাস্টমস অ্যাক্ট-১৯৬৯ এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ অনুসরণে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ওই যাত্রীকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক