,

ওসি মোয়াজ্জেম যতদিন বাইরে বাতাস খাবেন নুসরাতের আত্মা কষ্ট পাবে: ব্যারিস্টার সুমন

news-image

সোনাগাজী মডেল থানার প্রাক্তন ওসি মোয়াজ্জেম হোসেনকে অতি দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ করেছেন মামলার বাদী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় আইসিটি আইনে করা মামলায় সোমবার দুপুরে ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন সাইবার ট্রাইব্যুনালের বিচারক।

পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, এটি ন্যায় বিচার, আমি বিশ্বাস করি এই মামলার মধ্যে দিয়ে দেশের সব থানার ওসির রুম যেন নিরাপদ ঘোষণা করা হয়।ওসি মোয়াজ্জেম হোসেনকে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ করেন ব্যারিস্টার সুমন। তিনি বলেন, যত তাড়াতাড়ি পারেন ওসি মোয়াজ্জেমকে আইনের আওতায় নিয়ে আসেন, কারণ তিনি যতদিন বাইরে বাতাস খাবেন নুসরাতের আত্মা ততদিন কষ্ট পাবে।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান এই আইনজীবী। তিনি বলেন, মামলাটি তদারকি করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে ধন্যবাদ জানাই পিবিআইকে, যারা এত অল্পসময়ের মধ্যে সুন্দরভাবে এই তদন্ত রিপোর্ট জমা দিয়েছেন।পুলিশের একটি ভাবমূর্তি আছে উল্লেখ করে ব্যারিস্টার সুমন বলেন, মুক্তিযুদ্ধে যেভাবে পুলিশের একটি ভাবমূর্তি ছিল, দু’একজন অফিসারের জন্য সেই ভাবমূর্তি যেন কোনভাবেই ক্ষুণ্ণ না হয়।

তিনি বলেন, যেকোনো জায়গায় এই ধরণের নির্যাতন, নিপীড়ন যদি হয় আইনজীবী অথবা সাংবাদিক যে যেভাবে আছেন আমরা যদি দাঁড়িয়ে যেতে পারি, ভুক্তভোগীর পরিবারকে সহযোগিতা করতে পারি, তবে বেশিদিন লাগবে না সোনার বাংলা গড়তে।

এসময় ব্যারিস্টার সুমন বলেন, ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের তিনটি (২৬, ২৯ ও ৩১) ধারাতেই প্রাথমিকভাবে প্রমাণ পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।“মামলার প্রতিটি ধারায় সর্বোচ্চ শাস্তি ৫ বছর করে। তিনটিতে আলাদাভাবে সাজা হলে ওসির সর্বোচ্চ ১৫ বছরের সাজা হতে পারে” যোগ করেন এই আইনজীবী।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর