মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গভীর রাতে প্রেমিকার সঙ্গে প্রেমিক ধরা, তুলকালাম কাণ্ড

news-image

রাজশাহীর পুঠিয়ায় গভীর রাতে প্রেমিকার সঙ্গে দেখা করার নামে অনৈতিক কার্যকলাপ করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছে প্রেমিক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশকেও অবরুদ্ধ করে রাখে উত্তেজিত গ্রামবাসী। অবশেষে সোমবার সকালে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রেমিক ও তার বন্ধুদের আটকের ঘটনার জের ধরে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় এই তুলকালাম কাণ্ড ঘটেছে।

মেয়েটি পুলিশকে জানিয়েছে, দেখা করতে এসে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে হায়দার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। এ সময় তার দুই বন্ধু পাশের বাজারে অপেক্ষায় ছিল। তবে ঘটনা টের পেয়ে স্থানীয়রা হায়দারসহ তার দুই বন্ধুকে আটকে গণপিটুনি দেয়। এক পর্যায়ে প্রেমিক হায়দারের এক পায়ে লোহার রডও ঢুকিয়ে দেয় বিক্ষুব্ধ গ্রামবাসী। খবর পেয়ে রাজশাহীর পুঠিয়া থানা পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায়। তারা অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে যেতে চাইলে গ্রামবাসী বাধা দেয়।

তারা পুলিশকে জানায়, সকালে স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতিতে বিচার হবে। এক পর্যায়ে গ্রামবাসী ও পুলিশের মধ্যেও উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে মসজিদের মাইক থেকে পুলিশকে প্রতিহত করতে গ্রামবাসীর প্রতি আহ্বান জানানো হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় উত্তেজিত গ্রামের লোকজন পুলিশের গাড়ির হাওয়া ছেড়ে দিয়ে পুলিশকে অবরুদ্ধ করে রাখে। এমনকি থানার নারী পুলিশ সদস্যদেরও লাঞ্ছিত করে গ্রামের লোকেরা। অবশেষে ভোরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান জানিয়েছেন, রাজশাহী কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ও পুঠিয়া উপজেলার ধোপাপাড়া গ্রামের হাতেম আলীর ছেলে হায়দার আলীর সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই উপজেলার হারুগাতি গ্রামের অধিবাসী ও সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীর। গতকাল রোববার রাত ১২টার দিকে প্রেমিকার সঙ্গে দেখা করতে হারুগাতি গ্রামে যায় হায়দার। এ সময় দুই বন্ধু নাদিম মোস্তফা ও রবিন হোসেনও তার সঙ্গে ছিল।

তিনি আরও জানান, আহত হায়দারকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মেয়েটির বাবা ধর্ষণের অভিযোগে মামলা করবেন বলে প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুঠিয়া থানা পুলিশের পক্ষ থেকে আরও একটি মামলা দায়ের করা হবে। ওই মামলায় অভিযুক্তদের আটকে অভিযান চালানো হবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক