,

গরুর মাংসে মেশানো হচ্ছে ‘ক্ষতিকর রং’ (ভিডিও)

news-image

রাজধানীতে এবার গরুর মাংসে রং মিশিয়ে বিক্রির অভিযোগে তিন মাংস ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। এ সময় রং মেশানো ছয় মণ মাংস জব্দ করা হয়। আজ সোমবার দুপুরে রাজধানীর নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করে র‍্যাব।

ওই অভিযানের নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। গরুর মাংসে রং মেশানোর বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ভারতীয় মহিষের মাংস গরুর মাংস বলে চালানো হতো। শুধু তাই নয়, ক্ষতিকর রং দিয়ে তৈরি করা কৃত্রিম রক্ত মেশানো হয় গরুর মাংসে। এই অভিযোগে নিউমার্কেট এলাকার দুটি দোকানীকে ৪০ হাজার টাকা জরিমানা এবং তিনজনকে আটক করা হয়েছে।

সারওয়ার আলম আরও বলেন, ওই দুই দোকান থেকে জব্দ করা হয়েছে ছয় মণ মাংস। অভিযান চলমান আছে, পরে এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে। ভিডিওটি দেখুন দৈনিক আমাদের সময়ের সৌজন্য…..

https://www.facebook.com/amadersomoy/videos/349889149001431/

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর