মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সম্ভ্রম বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ

news-image

চাকরি দেয়ার কথা বলে এক কলেজছাত্রীকে অফিসে ডেকে নেন ‘যুগবাণী সমাজকল্যাণ’ নামে একটি এনজিওর এরিয়া ম্যানেজার তানজিরুল হাসান জীবন। কিন্তু অফিসে অন্য কোনো স্টাফ না থাকায় তার সন্দেহ হয়। এ সময় তিনি বের হতে চাইলে ম্যানেজার অফিসের দরজা আটকাতে চেষ্টা করেন। এক পর্যায়ে তিনি অফিস থেকে বের হলেও নিচে নামার গেট বন্ধ পান। এ সময় ম্যানেজার তার পিছু নিলে মেয়েটি সম্ভ্রম বাঁচাতে দোতলা থেকে লাফিয়ে নিচে পড়েন। এতে তিনি গুরুতর আহত হন।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা বাজারের আব্দুল হকের তিনতলা ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ওই কলেজ ছাত্রীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মিথুন রায় জানিয়েছেন, দোতলা থেকে লাফিয়ে পড়ায় মেয়েটির কোমরের হাড় ভেঙে গেছে।

জানা গেছে, এক সপ্তাহ আগে মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা বাজারে অবস্থিত যুগবাণী সমাজকল্যাণ নামে এনজিওর এরিয়া ম্যানেজার তানজিরুল হাসান জীবনের সঙ্গে টাঙ্গাইলে যাওয়ার সময় বাসে ওই কলেজছাত্রীর পরিচয় হয়। পরিচয় হওয়ার পর জীবন নিজেকে এশিয়া ব্যাংকের বড় কর্মকর্তার পরিচয় দেন। তাকে তার অফিসে চাকরি দেয়ার আশ্বাস দেন। এ নিয়ে তাদের মধ্যে যোগাযোগ হয়।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে জীবন ওই এনজিওর এক নারী স্টাফকে দিয়ে তাকে অফিসে ডেকে নেন। সেখানে তার অফিস কক্ষে জীবন ছাড়া অন্য কেউ না থাকায় মেয়েটির সন্দেহ হয়। এ সময় তিনি অফিস কক্ষ থেকে বের হতে চাইলে জীবন তার কক্ষের দরজা আটকে দেয়ার চেষ্টা করেন।

এক পর্যায় কলেজ ছাত্রী কক্ষ থেকে বের হয়ে এলেও নিচে নামার দোতলার গেটটিও বন্ধ পান। এ সময় জীবন তার পিছু নিলে জীবনের হাত থেকে নিজের সম্ভ্রম বাঁচাতে দোতলা থেকে লাফিয়ে নিচে পড়েন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। এ সময় জীবন পালিয়ে যান। জীবনের বাড়ি বাসাইল উপজেলায় বলে জানা গেছে।

মির্জাপুর থানা পুলিশের ওসি একেএম মিজানুল হক বলেন, মেয়েটির পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। মির্জাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার দীপংকর ঘোষ জানান, ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি প্রেমঘটিত বা শ্লীলতাহানীর চেষ্টা হতে পারে। তবে মেয়ে অভিযোগ দিলে বিষয়টি পরিষ্কার বোঝা যাবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক