,

ঈদ সামনে রেখে ২৪ দিনেই ১৩৫ কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা

news-image

নিউজ ডেস্ক : ঈদ সামনে রেখে প্রবাসীরা দেশে বেশি বেশি টাকা পাঠাচ্ছেন। চলতি মে মাসের ২৪ দিনেই ১৩৫ কোটি (১.৩৫ বিলিয়ন) ডলার দেশে পাঠিয়েছেন তারা। বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স নিয়ে সবশেষ যে প্রতিবেদন দিয়েছে, তা পর্যালোচনা করে এ তথ্য উঠে এসেছে।

বিশ্লেষকেরা বলছেন, প্রতি বছর ঈদের আগে রেমিটেন্সে প্রবাহ ভালো থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। অন্যান্য মাসের তুলনায় এ মাসে সাধারণত বেশি টাকা পাঠান প্রবাসীরা।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন,রেমিটেন্স প্রবাহ এমনিতেই ভালো ছিল। রোজা এবং ঈদকে সামনে রেখে প্রয়োজনীয় কেনাকাটা করতে পরিবার-পরিজনের কাছে বেশি বেশি টাকা পাঠাচ্ছেন। সে কারণেই রেমিটেন্স বাড়ছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ বা ৬ জুন ঈদ অনুষ্ঠিত হবে।সে হিসেবে মাসের বাকি সপ্তাহে রেমিটেন্স আরও বাড়তে পারে।

বাংলাদেশ ব্যাংকের এই নির্বাহী পরিচলকের আশা,অর্থবছর শেষে এবার রেমিটেন্সের পরিমাণ ১৬ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে। গত বছর যা ছিল ১৫ বিলিয়নের কাছাকাছি।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি মে মাসের ২৪ দিনে (১ মে থেকে ২৪ মে পর্যন্ত) ১৩৫ কোটি ডলার রেমিটেন্স এসেছে। এরমধ্যে ১ থেকে ৩ মে এসেছে ১১ কোটি ৬৮ লাখ ডলার। আর ৪ থেকে ১০ মে এসেছে ৪৯ কোটি ৫৩ লাখ ডলার। ১১ থেকে ১৭ মে এসেছে ৩৮ কোটি ৯১ লাখ ডলার এবং ১৮ থেকে ২৪ মে পর্যন্ত ৩৪ কোটি ৯৩ লাখ ডলার রেমিটেন্স এসেছে।

প্রতিবেদনে আরও দেখা যায়, মে মাসের প্রথম ২৪ কার্যদিবসে রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছে ৩০ কোটি ৭০ লাখ ডলার, বিশেষায়িত দুই ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৭৪ লাখ ডলার, বেসরকারি ৪০টি ব্যাংকের মাধ্যমে ১০১ কোটি ৮১ লাখ ডলার এবং বিদেশি ৯ ব্যাংকের মাধ্যমে প্রায় ৮০ লাখ ডলার রেমিটেন্স এসেছে। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর