মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাশুড়ির নির্যাতন : ২ সন্তানকে নিয়ে গৃহবধূর আত্মহত্যা

news-image

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় শাশুড়ির নির্যাতনে নিজের দুই ছেলে-মেয়েকে নিয়ে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শ্বশুর ও শাশুড়িকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আজ সোমবার সকাল ৭টার দিকে শার্শার চালিতাবাড়িয়া দীঘা গ্রামে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে শার্শার বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে।

নিহতরা হলেন- চালিতাবাড়িয়া গ্রামের ইব্রাহিমের স্ত্রী হামিদা খাতুন (৩৫), তার মেয়ে শরিফা খাতুন (১১) ও ছেলে সোহান হোসেন (৪)।

কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান ফিরোজ টিংকু জানান, তার জানা মতে, মেয়েটির চরিত্র খুব ভালো ছিল। কিন্তু তার শাশুড়ির চরিত্র ভালো না। ওই বাড়িতে প্রায়ই বাইরের মানুষ যাতায়াত করতো। এতে তার বৌমা বাধা দিতেন। এ কারণে শাশুড়ি বিভিন্নভাবে তার বৌমাকে নির্যাতন করতেন। অবশেষে নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে ছেলে-মেয়েকে নিয়ে তিনি বিষপানে আত্মহত্যা করেন।

এ ব্যাপারে শার্শার বাগআচড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক সুকদেব জানান, এ ঘটনায় নিহতের শ্বশুর ও শাশুড়িকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক