মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাজারের সাধের খাঁটি গাওয়া ঘিয়ের নামে আমরা কি খাচ্ছি

news-image

নিউজ ডেস্ক।। পাবনার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামে সুনীল কুন্ডুর বাড়ী থেকে নকল ঘি সহ ‘শ্রী মিলন ঘোষ খাঁটি গাওয়া ঘি’ নামক কারখানা জব্দ করা হয়েছে। নির্বাহী ম্যাজেস্ট্রেট খন্দকার মাহমুদুল হাসান ও সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ যৌথ অভিযান পরিচালনায় নকল ঘি ও ঘি তৈরীর কারখানা প্রায় ১৬ লাখ টাকার মালামাল জব্দ করেন।

নির্বাহী ম্যাজেস্ট্রেট খন্দকার মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল ৭ ঘটিকায় অভিযান পরিচালনা করলে, বাড়ীর পিছন গেট দিয়ে কারখানার লোকজন পালিয়ে যায়। এসময় বাড়ীর বিভিন্ন ঘর থেকে নকল ঘি, ঘি তৈরীর কাঁচা মাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ১৬ লাখ টাকা। নকল ঘি ও ঘি তৈরীর কাঁচা মাল ধংস করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ বলেন, এ ধরণের নকল ও ভেজাল পণ্য উৎপাদনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। চরগোবিন্দপুর গ্রামের ফিরোজ হোসেন জানান, সোনাতলার কালু ঘোস ও মিলন ঘোস এ বাড়ী ভাড়া নিয়ে র্দীঘদিন যাবত নকল ঘি তৈরী করে আসছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আব্দুল লতিফ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক