মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ শেখ রাসেল শিশু পার্ক নামকরণের দাবীতে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ

news-image

রংপুর প্রতিনিধি : রংপুর নগরীর কালেক্টরেট সুরভি উদ্যানের নাম পরিবর্তন করে শহীদ শেখ রাসেল শিশু পার্ক নামকরণের দাবীতে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ রংপুর বিভাগীয় কমিটি। পরে তারা একই দাবিতে রংপুরের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট স্মারকলিপি প্রদান করেন।

রোববার দুপুরে কালেক্টরেট সুরভী উদ্যানের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, রংপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রামাণিক, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ রংপুর বিভাগীয় প্রধান সমন্বয়ক সাইফুল ইসলাম সুইট, সহ সমন্বয়ক অন্তর রহমান, মারুফ হাসান, আজাইফুল আমিন জিতু, রংপুর মহানগর সাধারণ সম্পাদক সোহেল রানা সনি, রংপুর জেলা সাংগঠনিক সচিব আসিফ পারভেজ, মহানগর সাংগঠনিক সচিব সালমান আজমী সামী, জেলা সহ সভাপতি শাহীন মিয়া, শাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ আহমেদ, তারিকুল ইসলাম তারেক, সাংগঠনিক সচিব শাফিউল ইসলাম শাকিল, দপ্তর সম্পাদক জয় কুমার, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, মহানগর সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান বাবলু প্রমুখ। মানববন্ধন ও সমাবেশে সংগঠনের রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা-কলেজ শাখার নেতৃবৃন্দ অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা, কালেক্টরেট সুরভি উদ্যানের নাম পরিবর্তন করে শহীদ শেখ রাসেল শিশু পার্ক নামকরণের জন্য এবং পার্কটিতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের জন্য ব্যবস্থা গ্রহণসহ শিশুদের মেধা, মনন বিকাশের জন্য আধুনিক সব রাইডস্ স্থাপনের দাবি জানান।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক