মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর রেঞ্জ মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

news-image

রংপুর প্রতিনিধি : রংপুর রেঞ্জ ডিআইজি অফিসের সম্মেলন কক্ষে রংপুর বিভাগের ২০১৯ সালের এপ্রিল মাসের ‘মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা ২৬ মে’১৯ সভা’ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অত্র রেঞ্জের গত এপ্রিল মাসের অপরাধ পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাসহ আইন-শৃঙ্খলা ও অপরাধ বিষয়ক আলোচনা হয়। সভায় রেঞ্জে কর্মরত সকল স্তরের পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও কর্মচাঞ্চল্য বাড়ানোর লক্ষ্যে ২০১৯ সালের এপ্রিল মাসে অত্র রেঞ্জের বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য নির্বাচিত শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে রেঞ্জ ডিআইজি স¤মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন।

বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের মধ্যে শ্রেষ্ঠ সার্কেল হিসেবে রংপুর বি- সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হিসেবে একই জেলার তারাগঞ্জ থানার এসআই মোঃ মশিউর রহমান, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে একই জেলার পীরগঞ্জ থানার এসআই এমএ ফারুক, শ্রেষ্ঠ মাদক ও চোরাচালান মালামাল উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার এসআই মোঃ মমিরুল হক, শ্রেষ্ঠ এএসআই হিসেবে একই জেলা ও থানার এএসআই মোঃ শওকত আলম সিদ্দিকী, শ্রেষ্ঠ ট্রাফিক ইউনিট হিসেবে রংপুর ট্রাফিক ইউনিটের টিআই খান মোঃ মিজানুর ফাহামী, শ্রেষ্ঠ থানা হিসেবে রংপুর জেলার তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জিন্নাত আলী, শ্রেষ্ঠ জেলা হিসেবে পুলিশ সুপার, রংপর মোঃ মিজানুর রহমান, পিপিএম-বার পুরষ্কার গ্রহণ করেন।

এছাড়াও খুন মামলার রহস্য উদ্ঘাটনের জন্য গাইবান্ধা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মজিবর রহমান, দিনাজপুর জেলার বিরল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল মামুন মুহাম্মদ নাজমুল আহমেদ, গণধর্ষণ মামলার আসামী গ্রেফতারের জন্য রংপুর ডিবি’র এসআই মোঃ মনিরুজ্জামান, ডাকাতি মামলার মালামাল উদ্ধার ও আসামী গ্রেফতারের জন্য রংপুর জেলার তারাগঞ্জ থানার এসআই মোঃ মশিউর রহমান, চোরাই মটরসাইকেল উদ্ধার ও আসামী গ্রেফতারের জন্য গাইবান্ধা সদর থানার এসআই মোঃ নওশাদ আলী এবং খুন মামলার আসামী গ্রেফতারে এবং মাদক ব্যবসায়ীকে গ্রেফতারে সাহসীকতাপূর্ণ কাজের জন্য যথাক্রমে লালমনিরহাট জেলার আদিতমারী থানার এসআই মোঃ আনিছুজ্জামান এবং একই জেলার কালীগঞ্জ থানার কনস্টেবল ৬৬৪ মোঃ মোশারফ হোসেনগণ বিশেষ পুরষ্কারে পুরষ্কৃত হন।

রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, বিপিএম মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ মজিদ আলী, বিপিএম, ঠাকুরগাঁও এর পুলিশ সুপার মোহাঃ মনিরুজ্জামান, পিপিএম, কুড়িগ্রামের পুলিশ সুপার মেহেদুল করিম,পিপিএম, পঞ্চগড়ের পুলিশ সুপার মোঃ গিয়াস উদ্দিন আ‏হ্মদ, পিপিএম, রংপুর এর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, পিপিএম-বার, লালমনিরহাটের পুলিশ সুপার এস এম রশিদুল হক, পিপিএম, গাইবান্ধার পুলিশ সুপার মোঃ আবদুল মান্নান মিয়া, বিপিএম, দিনাজপুরের পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম, বিপিএম, নীলফামারীর পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম, অত্র রেঞ্জ দপ্তরের পুলিশ সুপার পুলিশ সুপার মোহাম্মদ এনামুল হকে, পুলিশ সুপার মোঃ আব্দুল লতিফ (কমান্ড্যান্ট, অতিরিক্ত দায়িত্বে, আরআরএফ, রংপুর), পিবিআই’র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আকতার হোসেন, সিআইডি’র পুলিশ পরিদর্শক মোঃ ফেরদৌস ওয়াহিদ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক