মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চুরি করতে ঢুকে শো-রুমে আগুন দিল চোর

news-image

চোরের দেয়া আগুনে রাজশাহী নগরীর একটি পর্দার শো-রুম পড়ে গেছে। শনিবার রাত পৌনে ২টার দিকে নগরীর সাহেববাজার এলাকার রাজশাহী পর্দা গ্যালারিতে এ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শো-রুম মালিকের ভাষ্য, নগদ টাকাসহ চোরের হাতে গেছে অন্তত ৬ লাখ টাকা। অভিযোগ পেয়ে জড়িতদের খুঁজছে পুলিশ। তবে মেলেনি তাদের সন্ধান।

শো-রুমের মালিক এফাজুর রহমানের দাবি, চুরি ও অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। ভেন্টিলেটর ভেঙে দোকানে প্রবেশ করে সংঘবদ্ধ চোরেরা এ অগ্নিকাণ্ড ঘটিয়েছে। বেরিয়ে যাওয়ার সময় পেট্রল ঢেলে দোকানে আগুন ধরিয়ে দেয় তারা। নিয়ে গেছে নগদ টাকা এমনকি সিসি ক্যামেরা এবং রিসিভার বক্স। এ নিয়ে থানায় অভিযোগ দিয়েছি আমি।

বিষয়টি নিশ্চিত করে নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ নিয়ে আইনত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

জানতে চাইলে রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, রাত ১টা ৪৪ মিনিটে আগুন লাগার খবর আসে। প্রথমে একটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। এর ১০ মিনিট পর দ্বিতীয় ইউনিট গিয়ে অভিযানে অংশ নেয়। প্রায় ৩০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকা। তবে উদ্ধার হয়েছে আরও ২০ লাখ টাকার মালামাল। মালিকপক্ষের দাবি, দাহ্য পদার্থ থেকে আগুন ছড়িয়েছে। সেটির অনুসন্ধান চলছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক