শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালিবাগে হাতবোমা বিস্ফোরণে নারী পুলিশসহ আহত ২

news-image

রাজধানীর মালিবাগ মোড়ে হাতবোমা বিস্ফোরণে এক নারী পুলিশ সদস্যসহ দু’জন আহত হয়েছে। রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ট্রাফিক পুলিশের এএসআই রাশেদা আক্তার (২৮) এবং রিকশা চালক লাল মিয়া (৫০)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।ট্রাফিক সার্জেন্ট এনামুল হক হাসপাতালে সাংবাদিকদের বলেন, রাশেদা দায়িত্বরত ছিলেন। রাত ৯টার দিকে কে বা কারা হাতবোমা নিক্ষেপ করলে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে সঙ্গে সঙ্গে পাশে থাকা একটি গাড়িতে আগুন ধরে যায়। বোমার আঘাতে রাশেদার বাঁ পায়ে ও লাল মিয়ার মাথায় জখম হয়েছে। তাদের উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে নেওয়া হয়। পরে রাত ১০টার দিকে সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।