,

বাপকা বেটা : বাবা শীর্ষ সন্ত্রাসী, ছেলেরা ছিনতাইকারী

news-image

নিউজ ডেস্ক।। চট্টগ্রাম মহানগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী দিদারুল হক কাজেমীর ওরফে কিরিচ বাবুলের দুই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার নগরের বাকলিয়া থানার খাঁ কলোনী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বাবুলের দুই পুত্রই পেশাদার ছিনতাইকারী বলে জানিয়েছে নগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে দুইটি ছোরা উদ্ধার করা হয়েছে। গ্রেফতার দুজন হলেন- বাকলিয়া থানার মাস্টারপুল কাজেম আলী মাস্টার বাড়ির রাকিবুল হক কাজেমী ওরফে রুবেল ও আছিবুল হক কাজেমী ওরফে হাসান।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আসিফ মহিউদ্দিন সমকালকে বলেন, শীর্ষ সন্ত্রাসী কিরিচ বাবুলের দুই ছেলেই পেশাদার ছিনতাইকারী। তারা পুলিশের টহল টিমের গাড়ি ঢুকতে পারে না এ ধরনের নির্জন গলিতে অবস্থান নিয়ে লোকজনের মূল্যবান সামগ্রী ছিনতাই করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বাবাও বিভিন্ন অভিযোগে একাধিকবার অস্ত্রসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। উৎস: সমকাল।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর