ট্রাকের নিচে ঢুকল মোটরসাইকেল, নিহত ২
নিউজ ডেস্ক।। চট্টগ্রামের মিরসরাইয়ে থেমে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সওজের ডাক বাংলো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিরসরাই থানার পরিদর্শক (তদন্ত) বিপুল দেবনাথ সমকালকে এতথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- মোটরসাইকেল মিস্ত্রী রাকিব (২১), রিফাত (২০)। তবে তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষনিক জানা যায়নি। এ সময় আহত হয়েছেন তারেক নামে আরও একজন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চাকা নষ্ট হয়ে আগে থেকে ঢাকামুখী একটি ট্রাক দাঁড়ানো ছিল। মোটরসাইকেলে তিন বন্ধু একই দিকে যাওয়ার সময় এর চালক নিয়ন্ত্রণ হারায়।
পুলিশ জানায়, এক পর্যায়ে ধাক্কা খেয়ে ট্রাকের নিচে ঢুকে পড়ে মোটরসাইকেলটি। ঘটনাস্থলে দুইজন নিহত এবং আহত একজন আহতন হন।










