মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইমামকে দাঁড় করিয়ে মিম্বারে বসলেন আ.লীগ নেতা!

news-image

নিউজ ডেস্ক।। নারায়ণগঞ্জে মসজিদের ইমামকে দাঁড় করিয়ে মিম্বারে বসে সমালোচনার মুখে পড়েছেন আওয়ামী লীগ নেতা হাজি মো. গিয়াসউদ্দিন। গিয়াসউদ্দিন ফতুল্লা থানা আওয়ামী লীগের সদস্য ও কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তবে এলাকায় তাকে সবাই ‘ডাকাত গেসু’ নামে চেনে। জানা গেছে, শুক্রবার ফতুল্লা থানার কাশীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকায় নিজের প্রতিষ্ঠিত মসজিদে ইফতারের আগে এ ঘটনা ঘটান আওয়ামী লীগ নেতা গিয়াসউদ্দিন।

মসজিদের ইমামকে দাঁড় করিয়ে মিম্বারে বসে থাকার ঘটনায় এলাকায় তীব্র সমালোচনা হয়েছে। ওই মসজিদে উপস্থিত অনেকে বলেছেন, দাম্ভিকতা ও নিজের প্রভাব বোঝাতে গিয়াসউদ্দিন এ কাজ করেছেন। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পর ব্যাপক সমালোচনা হলেও এ নিয়ে গিয়াসউদ্দিনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তবে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, তিনি শারীরিকভাবে অসুস্থ, দাঁড়িয়ে থাকতে পারেন না, তাই তিনি মিম্বারে বসেছিলেন। এ ব্যাপারে গিয়াসউদ্দিনের ঘনিষ্ঠ মিজানুর রহমান দাবি করেন, গিয়াস ভাই অসুস্থ। অপারেশন হয়েছে। মসজিদে চেয়ারে বসে নামাজ পড়েন। ‘ইমাম সাহেব যখন ইফতারের বয়ান করছিলেন তখন পাশে দাঁড়ানো গিয়াস ভাইকে ইমাম সাহেব জোর করে মিম্বারে বসিয়েছেন’। উৎস: বাংলা রিপোর্ট।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক