মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুসলমানরা ঐক্যবদ্ধ থাকলে কোন ‘বাতিল শক্তি’ কথা বলার সাহস পাবে নাঃ আল্লামা শফী

news-image

‘রমজান মুসলিম উম্মাহকে যে ঐক্য ভ্রাতৃত্ব ও সহমর্মিতার শিক্ষা দেয় তার চর্চা থাকলে সমাজে হানাহানি থাকবে না। ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। আমরা মানবতার কল্যাণে কাজ করব। মুসলমান একে অপরের ভাই। ভ্রাতৃত্বের বন্ধনে ঐক্যবদ্ধ থাকলে কোনো বাতিল শক্তি কথা বলার সাহস পাবে না।’

চট্টগ্রাম বায়েজিদ থানাধীন ওয়াজেদিয়া ওমর ফারুক আল ইসলামিয়া মাদরাসা ও মসজিদ অবৈধ দখলদারমুক্ত হওয়ায় এক শোকরানা দোয়া মাহফিল প্রধান অতিথির বক্তৃতায় হেফাজত ইসলাম বাংলাদেশের আমির, কওমী মাদরাসা শিক্ষা বোর্ড- বেফাক চেয়ারম্যান ও দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী এ কথা বলেন।

ওমর ফারুক আল ইসলামিয়া মাদরাসার নতুন পরিচালক ও সেগুনবাগান তালিমুল কুরআন কমপ্লেক্সের চেয়ারম্যান মাওলানা হাফেজ মোহাম্মদ তৈয়বের সভাপতিত্বে মাহফিলে প্রধান আলোচক ছিলেন সাতকানিয়া লোহাগাড়া থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ড. মাওলানা আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী।

সময় বক্তৃতা করেন, হাটহাজারী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নাসির উদ্দিন মুনির, হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি শওকত বিন হানিফ, মাওলানা শামসুল হক জালালাবাদী, মুতাওয়াল্লির প্রতিনিধি মাওলানা তারেক ফায়সাল ও মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ।

আল্লামা শফী বলেন, আমরা মুসলমানরা ভাই ভাই। মুসলমানদের ঐক্যবদ্ধ থাকা দরকার। মুসলিম উম্মাহর ক্রান্তিলগ্নে মতানৈক্য ও হিংসাত্মক কর্মকাণ্ড কামনা করি না। তিনি ওমর ফারুক মাদরাসা ও মসজিদ অবৈধ দখলদারমুক্ত হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে এলাকার জনসাধারণকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহবান জানান।

জুমার নামাজের পর আল্লামা শাহ আহমদ শফী দেশ জাতি ও মুসলিম উম্মাহর কল্যান কামনা এবং নিহত ছাত্র হাবিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক