মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাশরাফির নির্দেশে সরকারিভাবে ধান ক্রয় শুরু, খুশি কৃষকরা (ভিডিও)

news-image

জাতীয় নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের ব্যানারে নির্বাচিত হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়কও তিনি। দুই দায়িত্বই সমানভাবে দক্ষতার সঙ্গে পালন করে যাচ্ছেন ম্যাশ।

সদ্য বাংলাদেশকে প্রথমবারের মতো বহুজাতিক টুর্নামেন্টের শিরোপা জিতিয়েছেন মাশরাফি। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জয়ের পরদিনই দেশে ফেরেন তিনি। ফিরেই এলাকার খোঁজখবর নেন নড়াইল এক্সপ্রেস।

মাশরাফি জানতে পারেন-ধানের ন্যায্যমূল্য পাচ্ছেন না কৃষকরা। এমনকি ধান বিক্রি করে উৎপাদন খরচও উঠছে না তাদের। সরকার ১ মণ ধান কিনছেন ১ হাজার ৪০ টাকা দরে। অথচ নড়াইলের বিভিন্ন হাটে-বাজারে বিক্রি হচ্ছে ৬০০-৭০০ টাকা মূল্যে।

সার্বিক বিষয় জানার পর গেল রোববার রাতে নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরাকে ফোন করেন মাশরাফি। তাকে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের নির্দেশ দেন তিনি। সরকারিভাবে ধান কেনার ক্ষেত্রে কৃষকরা যেন বঞ্চিত ও হয়রানির শিকার না হন, সেজন্য দরকারি ব্যবস্থা গ্রহণেরও পরামর্শ দেন সাংসদ।

এরপরই নড়াইলের কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কিনছে সরকার। ন্যায্যমূল্য পেয়ে খুশি তারা। স্বাভাবিকভাবেই শুকরিয়া আদায় করছেন কৃষকরা। তারা বলছেন, প্রথমবারের মতো সরকারিভাবে ধান বিক্রি করতে পারছি। এ অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। তাদের দাবি, সরকারিভাবে ধান কেনার এ প্রক্রিয়া যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে।

https://www.facebook.com/hh.shakil.2/videos/1026525297558038/

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক