মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের প্রথম থ্রিডি জেব্রা কসিং বরিশালে

news-image

মানুষকে নিরাপদে রাস্তা পারাপার করার সুবিধা দেয়ার জন্য বরিশাল নগরীর রাস্তায় আঁকা হয়েছে থ্রিডি বা ত্রিমাত্রিক জেব্রা ক্রসিং। এর মধ্য দিয়ে দেশের প্রথম কোনো রাস্তায় থ্রিডি জেব্রা ক্রসিং আঁকা হলো বলে জানিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।

শুক্রবার (২৪ মে) রাতে চারুকলা শিল্পীদের সহযোগিতায় নগরীর জিলা স্কুল মোড় থেকে আধুনিক মেশিনের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। মেশিনের সহায়তায় আধুনিক প্রযুক্তির এ জেব্রা ক্রসিং নগরের জনগুরুত্বপূর্ণ সড়কসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দেওয়া হবে। যে উদ্যোগ বরিশাল সিটি করপোরেশন হওয়ার পর এটাই প্রথম।

এ বিষয়ে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, বরিশাল নগরের রাস্তায় এই জেব্রা ক্রসিং দেওয়ায় দূর থেকে গাড়ি চালকরা খুব সহজেই তা দেখতে পাবেন। থ্রিডি হওয়ায় ক্রসিংগুলো দূর থেকে উঁচু মনে হবে। এ কারণে গাড়ি চালকেরা ওই স্থানে তাদের গাড়ির গতি কমিয়ে দেবে। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও পথচারীর চলাচলে সুবিধা হবে এবং দুর্ঘটনা কমবে।

এদিকে বরিশাল নগরের জনগুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে প্রথমবারের মতো দিকনির্দেশনামূলক সাইনবোর্ড বসানোর কার্যক্রম শুরু করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। যার মাধ্যমে শহরে নতুন মানুষ প্রবেশ করতে গেলে বুঝতে পারবেন কোন সড়ক দিয়ে কোথায় যেতে হবে। নির্দিষ্ট গন্তব্যে যেতে কাউকে এখন অযথা ঘোরাঘুরি করার প্রয়োজন হবে না বলে আশাপ্রকাশ করেছেন মেয়র।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক