,

মাইক্রোসফট কার হাতে?

52ec7dba9f39d-micrsoftমাইক্রোসফটে আসছে বড় ধরনের রদবদল। বিশ্বের বৃহত্তম সফটওয়্যার প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসকে।  নতুন চেয়ারম্যান ছাড়াও প্রতিষ্ঠানটি পরিচালনায় আসতে পারেন নতুন প্রধান নির্বাহী।

স্টিভ বলমারের পর কে হতে যাচ্ছেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী? সম্ভবত বর্তমান জ্যেষ্ঠ নির্বাহী সত্য নাদেলার ওপরই ভরসা করতে যাচ্ছে মাইক্রোসফট কর্তৃপক্ষ। মাইক্রোসফটের ঘনিষ্ঠ একাধিক সূত্রের বরাতে একাধিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় বংশোদ্ভূত সত্য নাদেলাকে মাইক্রোসফট বোর্ড তাদের পরবর্তী প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে। নিয়োগ পেলে মাইক্রোসফটের ৩৮ বছরের ইতিহাসে তৃতীয় প্রধান নির্বাহী হবেন বর্তমানে প্রতিষ্ঠানটির ক্লাউড ডিভিশনের দায়িত্বে থাকা সত্য নাদেলা। এর আগে মাইক্রোসফটের ব্যবসা বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। যদিও এই পদটির জন্য একাধিক প্রার্থী বিবেচনায় রেখেছে রেডমন্ডভিত্তিক প্রতিষ্ঠানটি। সত্য নাদেলার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন নকিয়া থেকে মাইক্রোসফটে যোগ দেওয়া স্টিফেন ইলোপ ও মাইক্রোসফটের কর্মকর্তা টনি বেটস।

ব্লুমবার্গ জানিয়েছে, শুধু সত্য নাদেলাকে প্রধান নির্বাহী হিসেবে নিয়োগই নয়, মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসকেও চেয়ারম্যান পদ থেকে সরিয়ে শুধু বোর্ডের সদস্য হিসেবে রাখার কথা ভাবছে মাইক্রোসফট বোর্ড। বিল গেটসের জায়গায় আসতে পারেন কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান আইবিএমের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও সিমানটেক করপোরেশনের সাবেক প্রধান নির্বাহী জন থম্পসন।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা