মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দরিদ্র কৃষকের ধান কেটে মাড়াই করে দিলেন পুলিশ কমিশনার

news-image

ধানের দরপতনে দিশেহারা কৃষকের পাশে দাঁড়াল রংপুর মেট্রোপলিটন পুলিশ। শনিবার দুপুরে নগরীর ৪নং ওয়ার্ডের খটখটিয়া এলাকার কৃষক আব্দুল মজিদের ১১ শতাংশ জমির কাটা ধান মাড়াই করেন তারা।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদের নেতৃত্বে এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার আবু সুফিয়ান, উপপুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মহিদুল ইসলাম, উপপুলিশ কমিশনার (অপরাধ) কাজী মুত্তাকী ইবনু মিনান, সহকারী পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার) আব্দুল্লাহ আল ফারুকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় পুলিশ কমিশনার বলেন, বাংলাদেশের পুলিশ ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় দেশের জন্য কাজ করেছে। দেশের মানুষের পাশে ছিল, এখনো আছে। তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য মানুষের আয় বেড়েছে। দেশে এখন অভাব নেই। এজন্য শ্রমিক সংকট দেখা দিয়েছে।

কৃষকের পাকা ধান যেন নষ্ট না হয় সেজন্য পুলিশ নিজ তাড়না থেকে ধান কাটা কর্মসূচি শুরু করেছে। বোরো ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত মেট্রোপলিটন পুলিশের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান। এদিকে কৃষক আব্দুল মজিদ পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অসহায় কৃষকের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান এবং ধানের ন্যায্যমূল্য নিশ্চিতের দাবি জানান।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক