মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুকে ধর্ষণের পর গর্ভের সন্তান নষ্ট করালো বৃদ্ধ

news-image

মাগুরায় শালিখায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ ও গর্ভের সন্তান নষ্ট করার অভিযোগে আব্দুল মান্নান মোল্লা (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। আব্দুল মান্নান শালিখার হাজরাহাটি গ্রামের আরজন মোল্লার ছেলে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করে শালিখা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তরীকুল ইসলাম জানান, আব্দুল মান্নান পাঁচ-ছয় মাস আগে প্রতিবেশী পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ করে। এ ঘটনা কাউকে জানালে তাকে মেরে ফেলার ভয় দেখায় সে।

ভয়ে বিষয়টি চেপে যায় মেয়েটি। সম্প্রতি ওই স্কুলছাত্রীর অস্বাভাবিক শরীরিক গঠন দেখে তার পরিবার পেটে টিউমার হয়েছে ভেবে চিকিৎসকের কাছে নিয়ে যায়। গত ৭ মে আলট্রাসনোগ্রাফি করার পর চিকিৎসক জানান, সে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। এ সময় মেয়েটি তার মায়ের কাছে সব ঘটনা খুলে বলে। বিষয়টি জানাজানি হলে আব্দুল মান্নান বাড়ি ছেড়ে পালিয়ে যায়।

গত ১০ মে মেয়েটির মা এক আত্মীয়র বাড়িতে বেড়াতে গেলে এ সুযোগে আব্দুল মান্নান তার লোকদের দিয়ে মেয়েটিকে ডাক্তার দেখানোর কথা বলে মাগুরার একটি ক্লিনিকে নিয়ে সন্তানটি নষ্ট করে। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে গত ২০ মে শালিখা থানায় ধর্ষণ, গর্ভের বাচ্চা নষ্ট করার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আব্দুল মান্নান মোল্লার নামে মামলা করেন।

শালিখা থানা পুলিশ শুক্রবার দিবাগত রাতে মাগুরা সদরের একটি গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করে। প্রাথমিকভাবে ধর্ষক আব্দুল মান্নান পুলিশের কাছে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে বলে জানান ওসি তরীকুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক