মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গভীর রাতে গৃহবধূর সঙ্গে পুকুর পাড়ে ছাত্রলীগ সভাপতি ধরা!

news-image

নাটোরের বাগাতিপাড়ায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টা ও স্কুল ছাত্রীকে অপহরণের পৃথক অভিযোগে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইলিয়াস আহম্মেদ লেলিনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ করার পর রাতে উপজেলার এককডালা বাজার থেকে তাকে আটক করে পুলিশ। আটক লেলিন ১নং পাঁকা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

থানায় অভিযোগ সূত্রে জানা যায়, বাগাতিপাড়া উপজেলার তকিনগর গ্রামের এক গৃহবধূকে প্রায়ই উত্ত্যক্ত করে কুপ্রস্তাব দিয়ে আসছিল ১নং পাঁকা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইলিয়াস আহম্মেদ লেলিন। এদিকে, লেলিন যে মেয়েকে উত্ত্যক্ত করে আসছিলো সে মেয়ের গত সাত মাস পূর্বে বিয়ে হয়। তার স্বামী একটি কোম্পানিতে চাকুরির সুবাদে ঢাকায় থাকেন।

বুধবার মধ্যরাতে স্বামী না থাকায় ওই গৃহবধূর ঘরের দরজায় ধাক্বাধাক্বি করে লেলিন। এসময় গৃহবধূ দরজা খুলে দিলে মুখে গামছা ঢুকিয়ে তুলে নিয়ে বাড়ির পাশে পুকুর ধারে নিয়ে যায় লেলিন। সেখানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে গৃহবধূর চিৎকারে স্থানীয়রা ছুটে এলে লেলিন পালিয়ে যায়। এই ঘটনায় গৃহবধূ বাদী হয়ে বৃহস্পতিবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এদিকে, গৃহবধূকে ধর্ষণচেষ্টার আগে ছাত্রলীগ সভাপতি লেলিনের বিরুদ্ধে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। গত ১৯ মে উপজেলার স্বরাপপুর পাঁচ মাথার মোড় নামক স্থান থেকে একই এলাকার ৮ম শ্রেণিতে পড়ুয়া স্কুল শিক্ষার্থীকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছে।

সেখানে অভিযুক্ত তিনজনের মধ্য পাঁকা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইলিয়াস আহম্মেদ লেলিনকে দুই নম্বর অভিযুক্ত করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় অভিযোগ হলেও গত ৭ দিনে ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করতে পারেনি বাগাতিপাড়া থানা পুলিশ।

এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা ও বাগাতিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম বলেন, ঘটনার পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় গৃহবধূর মা বাদি হয়ে থানায় মামলা করেছেন। ওই মামলার পর একডালা বাজার থেকে অভিযুক্ত লেলিনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে ইউনিয়ন ছাত্রলীগ নেতার এমন নারী কেলেংকারীর কারণে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। দ্রুত দোষী ছাত্রলীগ নেতা লেলিনের বিচার দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার। তবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা ছাত্রলীগ।

বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুর রহমান শ্রাবন বলেন, ছাত্রলীগ সভাপতি লেলিন এর কর্মকাণ্ড নিয়ে ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি। এ ঘটনায় জেলা কমিটির সাথে কথা বলে সাংগঠনিক নিয়মে লেলিনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে। সূত্রঃ নয়া দিগন্ত

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক