বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোদিকে যা বললেন তারেক রহমান

news-image

ভারতের লোকসভা নির্বাচনে বিজয় অর্জন করায় নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে ঢাকায় ভারতীয় হাই কমিশনে চিঠি দিয়েেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চিঠিতে মোদি দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ায় তার সার্বিক সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেছেন তারেক রহমান।

শনিবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান। রিজভী বলেন, কয়েক দিন আগে ভারতের সাধারণ নির্বাচন হয়ে গেছে। সেই নির্বাচনে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠাতা পেরে বিজয়ী হয়েছে। আর মোদি দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন। তার কাছে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

অভিনন্দন বার্তায় তারেক রহমান বলেছেন, চিত্রাকর্ষক বিজয়ীর মাধ্যমে মোদি দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ায় আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পৃথিবীর বৃহৎত্তম গণতান্ত্রিক দেশের নির্বাচনী প্রক্রিয়া আমি গভীর উৎসাহের সঙ্গে লক্ষ্য করেছি। আপনার মাধ্যমে, আপনার দেশের জনগণ এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা এই প্রাণবন্ত নির্বাচন সাফল্যমণ্ডিত করেছেন, আমি তাদেরকেও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ ও ভারত পৃথিবীর তরুণ…। তাই দুই দেশের জনগণের সম্পর্ক জোরদার করার মাধ্যমে সামনে দিকে এগিয়ে যাওয়া এটাই সবচেয়ে বড় সুযোগ। ভারত সরকারের সর্বোচ্চ পদে দ্বিতীয়বারের মতো সাফল্যমণ্ডিত ভাবে নির্বাচিত হওয়া, চূড়ান্ত গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার ভিত্তিতে গড়ে উঠা এই দুই দেশের সম্পর্ক, এই অঞ্চলের দেশীয় শান্তি ও নিরাপত্তা সুনিশ্চিত করতে আমাদের সামনের দিকে এগিয়ে চলা- আরো সহজিকরণ ও গতিশীল করবে বলে আমি দৃঢ়ভাবে আশা করি। এই মেয়াদেও আপনার সার্বিক সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করছি…

গত বৃহস্পতিবার ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা হয়। এতে বিপুল ব্যবধানে বেসরকারিভাবে জয় পায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে