,

‘গার্মেন্টস মালিকরা ঈদে ইউরোপ যায়, আর শ্রমিকরা বেতনের জন্য আন্দোলনে যায়’

news-image

ডেস্ক রিপোর্ট : গার্মেন্টস ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেছেন, একদিকে গার্মেন্টস মালিকরা ভোগ বিলাস করবে। অন্যদিকে মাসের পর মাস পরিশ্রম করেও শ্রমিকরা বেতন বোনাস থেকে বঞ্চিত হবে। ঈদ মানেই শ্রমিকের চোঁখের জল।

শুক্রবার (২৪ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ২০ রমজানের মধ্যে মাসের ঈদ বোনাসসহ সকলের বকেয়া পরিশোধ করার দাবিতে বিক্ষোভ করেছে গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্র। সাভার, আশুলিয়া, উত্তরা, গাজীপুরসহ বিভিন্ন এলাকার গার্মেন্টস শ্রমিকরা এসময় রাস্তার উপর বসে অবস্থান ও সড়কে মিছিল করে।

সাংগঠনিক সম্পাদক খাইরুল আমিন মিন্টু বলেন, আশুলিয়ার অন্তত ১০টি গার্মেন্টস কারখানা এখনো বেতন দেয়নাই। আজকের সমাবেশস্থলে এমনও শ্রমিক রয়েছেন যারা এখন পর্যন্ত ফেব্রুয়ারি মাসের বেতন পায়নি।

বিক্ষোভ সমাবেশে গার্মেন্টস ট্রেড ইউনিয়নের নেতারা বলেন, শ্রমিক নেতাদের ফোন ট্রাকিং করে পুলিশের ধরতে সময় লাগে না। কিন্তু গার্মেন্টস মালিক বেতন না দিয়ে গা ঢাকা দিলেও পুলিশ তাদের খুঁজে পায় না, যা আমাদের কাছে হাস্যকর। তারা অভিযোগ করে বলেন, ঈদে গার্মেন্টস মালিকরা শপিং করতে ইউরোপ, আমেরিকা, সিঙ্গাপুরে যায়, আর শ্রমিকদের বেতনের দাবিতে আন্দোলন করতে হয়।

এসময় ইউনিয়নের কেন্দ্রীয় নেতারা হুঁশিয়ারী দিয়ে বলেন, ঈদের আগে শ্রমিকের পাওনা পরিশোধ করা না হলে সারা দেশের শিল্পাঞ্চলে ধর্মঘট আহ্বান করা হবে। এছাড়াও বিজিএমইএ, বিকেএমইএ ও শ্রম মন্ত্রণালয় ঘেরাওসহ কঠোর আন্দোলনে যাবে গার্মেন্টস শ্রমিকরা। আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর