,

স্কুলছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে বন্ধুকে নিয়ে শিক্ষকের গণধর্ষণ

news-image

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত শিক্ষকের নাম বাপ্পা সেন। তিনি উপজেলার সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। আজ শুক্রবার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে মেয়ের বাবা বাদী হয়ে জগন্নাথপুর থানায় নারী ও শিশু নিয়াতন দমন আইনে মামলা করেন। মামলায় দুইজনকে আসামি করা হয়।

পুলিশ ও মামলার বিবরণ সূত্রে জানা যায়, উপজেলার কলকলিয়া ইউনিয়নের বাসিন্দা স্থানীয় বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীর (১৩) সঙ্গে পার্শবর্তী সৈয়দপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাপ্পা সেনের সঙ্গে প্রেমের সর্ম্পক ছিল। গত ৪ মার্চ মেয়েটিকে বেড়ানোর কথা বলে বাপ্পা সেন বিদ্যালয় থেকে জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকার বাসিন্দা আব্দুস সামাদের বাড়িতে নিয়ে যান। সেখানে বাপ্পা ও তার বন্ধু সামাদ মিলে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। একপর্যায়ে মেয়েটি দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে মেয়েটি তার পরিবারকে ধর্ষণের বিষয়টি জানায়।

মেয়েটির বাবা জানান, আমার অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে যারা সর্বনাশ করেছে আমরা তার বিচার চাই।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতেয়ার উদ্দিন চৌধুরী বলেন, ধর্ষণের ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে আজ একটি মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে আসামিকে গ্রেফতার করা হয়। শনিবার (২৫ মে) আসামিকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হবে। একই সঙ্গে মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে তিনি জানান।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর