মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আল্লাহর নূরে জীবন আলোকিত করতে যে দোয়া পড়বেন

news-image

রমজানের প্রতিটি কাজেই আছে রহমত বরকত ও কল্যাণ। যারা রমজান মাসব্যাপী ভালো কাজ করবে, তাতে মানুষের অন্তরে নূর ফয়দা হবে।

রমজানে রোজার নিয়তে সাহরি গ্রহণ থেকে শুরু করে সন্ধ্যা ইফতার এবং রাতে নামাজ আদায়ের মাধ্যমে নিজেদের জীবনকে কুরআনের হেদায়েতের আলোয় আলোকিত করবে তুলবে মুমিন।

তাই রমজানে আলোকিত জীবন লাভে বেশি বেশি এ দোয়া পড়া-
اَللَّهُمَّ نَبِّهْنِيْ فِيْهِ لِبَرَكَاتِ أَسْحَارِهِ، وَنَوِّرْ فِيْهِ قَلْبِيْ بِضِيَا ئِ أَنْوَارِهِ، وَخُذْ بِكُلِّ أَعْضَائِي إلَى اِتِّبَاعِ آثَارِهِ، بِنُوْرِكَ يَا مُنَوِّرَ قُلُوْبِ الْعَارِفِيْنَ

উচ্চারণ : আল্লাহুম্মা নাব্বিহনি ফিহি লি-বারাকাতি আসহারিহি; ওয়া নাওয়্যের ফিহি ক্বালবি বি-দিয়ায়ি আনওয়ারিহি; ওয়া খুজ বি-কুল্লি আদায়ি ইলা ইত্তিবায়ি আছারিহি; বি-নুরিকা ইয়া মুনাওয়্যিরা কুলুবিল আরিফিন।

অর্থ : হে আল্লাহ! আমাকে সাহরির বরকতের ওসিলায় সচেতন ও জাগ্রত করে তোল। সাহরির নূরের ঔজ্জ্বল্যে আমার অন্তরকে আলোকিত করে দাও। তোমার নূরের ওসিলায় আমার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে তোমার নূরের প্রভাব বিকশিত কর। হে সাধনাকরীদের অন্তর আলোকিতকারী।

রোজাদারের জন্য একটি কথা মনে রাখা জরুরি-
আল্লাহ তাআলা মন্দ কাজ সংঘটিত হওয়ার সব বিষয়গুলোকে হালকা করেছেন রোজাদারের ইবাদত-বন্দেগি করার জন্য। জান্নাতের দরজা খুলে দিয়েছেন জান্নাতি পরিবেশ লাভের জন্য। আবার জাহান্নামের দরজা ও শয়তানকে বেড়ি পড়ানোর মাধ্যমে অপরাধ প্রবণতা কমিয়ে দিয়েছেন।

সুতরাং রমজানের দ্বিতীয় দশকে আল্লাহ ক্ষমা লাভে অস্রু বিসর্জনের বিকল্প নেই। আল্লাহর কাছে ঈমানদার রোজাদারের চোখের পানির মূল্য অনেক। ঈমানদার যদি আল্লাহর ক্ষমা লাভে অস্রু বিসর্জন দিতেই পারে তবে সে পানি মাটিতে পরার আগেই আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন।

তাই নেক আমল করার মাধ্যমে নিজেকে গোনাহ মুক্ত করতে, প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর সালাম পাঠাতে ও তার সুপারিশ লাভে এ দোয়া পড়া জরুরি।

মতাদর্শ অুনসরণ ও অনুকরণের মাধ্যমে নিজেদের জীবনকে আলোকিত করার তাওফিক দান করুন। গোনাহমুক্ত জীবন লাভে কুরআনের নূর গ্রহণ করার তাওফিক দান করুন। আমিন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক