বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোদিকে জামায়াতের অভিনন্দন, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রত্যাশা

news-image

ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট নিরঙ্কুশভাবে জয়লাভ করায় নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতে আরও জোরদার হবে এবং দু’দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়বে- এমন প্রত্যাশা ব্যক্ত করেছে সংগঠনটি।

শুক্রবার সংগঠনটির কেন্দ্রীয় প্রচার বিভাগের এম. আলম স্বাক্ষরিত বিবৃতিতে জামায়াতের আমির মকবুল আহমাদ বলেন, ‘ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট বিজয় লাভ করায় আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এনডিএ জোটের নেতা নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানাচ্ছি।’

তিনি বলেন, ‘আশা করি, নরেন্দ্র মোদির সরকার ভারতকে উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে এবং বাংলাদেশসহ প্রতিবেশি দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক আরও দৃঢ় করবে। বিশেষ করে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতে আরও জোরদার হবে এবং দু’দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়বে।’মকবুল আহমাদ বলেন, ‘আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।’

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে