হঠাৎ লাইভ টিভি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফোন করে চমকে দিলেন সবাইকে
সকাল ৮টা থেকে চ্যানেল আইয়ে চলছিল নিয়মিত লাইভ গানের অনুষ্ঠান ‘গানে গানে সকাল শুরু’। দর্শকদের টেলিফোন নিচ্ছিলেন উপস্থাপিকা। হঠাৎ করেই উপস্থাপিকা বিস্মিত। ফোন করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চাচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যাকে।
এভাবেই টেলিফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে চমকে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিন মঙ্গলবার। এ উপলক্ষে অতিথি বন্যা নিজেই। হঠাৎ করেই প্রধানমন্ত্রী বন্যাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাকে সেরা চমকটি দেন।
এ সময় উপস্থাপিকাও অনেকটাই অপ্রস্তুত ছিলেন। রেজওয়ানাও প্রধানমন্ত্রীর কাছে অশেষ কৃতজ্ঞতা ও প্রধানমন্ত্রীর টেলিফোন এবারের জন্মদিনে তার শ্রেষ্ঠ প্রাপ্তি বলে জানান।
বন্যা বলেন, ‘সত্যিই আমরা কৃতজ্ঞ। আমরা জাতি হিসেবে ধন্য। কেননা, আমরা একজন সংস্কৃতিমনা প্রধানমন্ত্রী পেয়েছি, যে কিনা সকালে ঘুম থেকে উঠে রবীন্দ্রসঙ্গীত শোনেন।’
https://www.youtube.com/watch?v=k6eqB7wk2E0











