,

ইফতারের আগমুহূর্তে স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন স্ত্রীও

news-image

কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ সময় আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার ইফতারের আগ মুহূর্তে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের আমদহ বোর্ডপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় আরিফ হোসেন (৪০) নিজ ঘরের ফ্যানের সুইচ অন করার সময় বৈদ্যুতিক তার ছিঁড়ে তার গায়ে ওপর পড়ে। এ সময় স্ত্রী নুপুর খাতুন (৩২) তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে আরিফ হোসেনের মামাতো ভাই প্রতিবেশি আব্দুল গনি (২৫) গুরুতর আহত হন। তাকে কুষ্টিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।

পিয়ারপুর ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ লালু বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি মর্মান্তিক ও দুঃখজনক।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর