মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শত বছরের অন্ধ বৃদ্ধাকে ধর্ষণ, ১৪ বছরের কিশোরের স্বীকারোক্তি

news-image

টাঙ্গাইলের মধুপুরে শত বছর বয়সী এক অন্ধ বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ স্বীকার করেছে গ্রেপ্তার কিশোর সোহেল (১৪)। এদিকে ধর্ষণের শিকার ওই বৃদ্ধার ডাক্তারি পরীক্ষার পর তিনিও বৃহস্পতিবার (২৩ মে) আদালতে জবানবন্দি দিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২০ মে) দুপুরে উপজেলার ফুলবাগচালা ইউনিয়নের আঙ্গারিয়া গ্রামের বাড়িতে ওই বৃদ্ধাকে একা পেয়ে সোহেল নামে এক কিশোর ধর্ষণ করে। সোহেল ওই গ্রামের তোতা খাঁ’র ছেলে। পরে ওই বৃদ্ধার ছেলে বাড়ি ফিরলে তিনি ছেলের কাছে ঘটনা বলেন।

বৃদ্ধার ছেলে জানান, প্রথমে লোকলজ্জার ভয়ে তিনি বিষয়টি নিয়ে মামলা-মোকদ্দমা না করে ওই কিশোরের বাবা-মায়ের কাছে বিচার দেন। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হওয়ার পর মধুপুর থানার পুলিশ খোঁজ খবর নেওয়ার জন্য বুধবার বৃদ্ধার বাড়িতে যায়। এদিকে পুলিশ যাওয়ার পর ওই কিশোর আত্মগোপন করে। পরে বুধবার রাতে ওই বৃদ্ধার ছেলে বাদী হয়ে মধুপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে ধর্ষক সোহেলকে গ্রেপ্তার করে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার সকালে ওই বৃদ্ধাকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে ডাক্তারি পরীক্ষা শেষে তার জবানবন্দি লিপিবদ্ধ করার জন্য টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে নেওয়া হয়। জ্যেষ্ঠ বিচারিক হাকিম নওরিন মাহবুব বৃদ্ধার জবানবন্দি লিপিবদ্ধ করেন।

এদিকে গ্রেপ্তার হওয়া সোহেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা পুলিশের কাছে স্বীকার করেছে। তাকেও দুপুরে টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। পরে সে ধর্ষণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেয়। জ্যেষ্ঠ বিচারিক হাকিম সুমন কুমার কর্মকার তার জবানবন্দি লিপিবদ্ধ করেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক